২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নায়করাজ রাজ্জাকের নবম প্রয়াণদিবস: তার অভিনীত সিনেমার ১০টি কালজয়ী প্রেমের গান
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> “ভারতীয় ইলিশ দেখতে বড় হলেও দেশি ইলিশের মাংস, স্বাদ ও গুণগত বৈশিষ্ট্য আলাদা।”চট্টগ্রামের ফিশারিঘাটে দেশি ও ভারতীয় ইলিশের দামে বড় ধরনের পার্থক্য দেখা দিয়েছে। ভারত থেকে আসা ইলিশ তুলনামূলক কম দামে বিক্রি হলেও সাগর ও নদী থেকে আসা দেশি ইলিশের দাম রয়েছে চড়া। তবে আগামী কয়েক দিনের মধ্যে সাগর থেকে পর্যাপ্ত ইলিশ নিয়ে ট্রলার ফিরলে সরবরাহ বাড়ার পাশাপাশি দেশি ইলিশের দামও কমতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।শুক্রবার (২১ আগস্ট) চট্টগ্রামের ফিশারিঘাটের পাইকারি বাজার ঘুরে ব্যবসায়ী ও জেলেদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।ব্যবসায়ীদের তথ্যমতে, বর্তমানে দেড় থেকে দুই কেজি ওজনের দেশি ইলিশ কেজিপ্রতি ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৬০০ টাকা, এক কেজি থেকে ১ কেজি ৩০০ গ্রাম ওজনের ইলিশ ১ হাজার ৫৫০ থেকে ১ হাজার ৮০০ টাকা এবং ৫০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বড় আকারের ভালো মানের ইলিশের দাম আরও বেশি।ফিশারিঘাটের ব্যবসায়ীরা জানান, বর্তমানে বাজারে ভারতীয় ইলিশও পাওয়া যাচ্ছে। স্থলবন্দর দিয়ে বাংলাদেশে আসা এসব ইলিশ চট্টগ্রামের বাজারে তুলনামূলক কম দামে বিক্রি হচ্ছে। ফলে ক্রেতাদের একটি অংশ ভারতীয় ইলিশের দিকে ঝুঁকছেন।ফিশারিঘাটের এক বিক্রেতা বলেন, ভারতীয় ইলিশে ডিম বেশি থাকলেও দেশি ইলিশের স্বাদ ও গুণগত মান আলাদা। এ কারণে অনেক ক্রেতা বেশি দাম দিয়েও দেশি ইলিশ কিনছেন।ব্যবসায়ীরা জানান, কয়েক দিন আগে সমুদ্রে ৩ নম্বর সতর্কসংকেত থাকায় অনেক মাছ ধরার ট্রলার পর্যাপ্ত মাছ নিয়ে ফিরতে পারেনি। এতে বাজারে দেশি ইলিশের সরবরাহ কমেছে এবং এর প্রভাব পড়েছে দামে।জুলহাস নামে এক জেলে বলেন, সাগর থেকে মাছ ধরে ফিরলেও অনেক সময় প্রত্যাশিত দাম পাওয়া যাচ্ছে না। আগে যে মাছ ৯৫ হাজার টাকা মণ দরে বিক্রি হয়েছে, পরে একই ধরনের মাছ ৬০ হাজার টাকা মণেও বিক্রি করতে হয়েছে। এতে জেলেদের লোকসানে পড়তে হচ্ছে।জেলেদের তথ্যমতে, বর্তমানে বড় আকারের ইলিশ মণপ্রতি প্রায় ৯০ হাজার টাকা, কিছুটা ছোট ইলিশ ৬০ হাজার এবং আরও ছোট আকারের ইলিশ ৪০ থেকে ৫০ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। মাছের আকার ও মানভেদে দামের পার্থক্য রয়েছে।ফিশারিঘাট ব্যবসায়ী সমিতির নেতা রবি চৌধুরী বলেন, সাগরে মাছের পরিমাণ কম থাকায় বর্তমানে ইলিশের দাম কিছুটা বেশি। তবে আগামী দুই-চার দিন কিংবা সর্বোচ্চ ১০ দিনের মধ্যে ট্রলারগুলো পর্যাপ্ত মাছ নিয়ে ফিরলে বাজারে সরবরাহ বাড়বে এবং দাম কমে আসতে পারে।তিনি বলেন, এক কেজি ওজনের ইলিশ ৭০ থেকে ৮০ হাজার টাকা মণ, ৭০০ গ্রামের ইলিশ প্রায় ৭৫ হাজার এবং আধা কেজি ওজনের ইলিশ প্রায় ৭০ হাজার টাকা মণ দরে বিক্রি হচ্ছে। তবে মাছের মান ও আকারের ওপর ভিত্তি করেই মূলত দর নির্ধারণ হয়।রবি চৌধুরী আরও বলেন, ভারতীয় ইলিশ বাজারে আসায় দেশি ইলিশের ওপরও দামের চাপ তৈরি হয়েছে। ভারতীয় ইলিশ দেখতে বড় হলেও দেশি ইলিশের মাংস, স্বাদ ও গুণগত বৈশিষ্ট্য আলাদা।আবুল কাশেম নামে এক জেলে বলেন, দেশি ইলিশের শরীর তুলনামূলক ভরাট এবং মাংস বেশি। ভারতীয় ইলিশের মাথা কিছুটা বড় হলেও আকার ও গঠনে দেশি ইলিশের সঙ্গে পার্থক্য রয়েছে।ব্যবসায়ীদের অভিযোগ, ভারতীয় ইলিশ দীর্ঘ সময় পরিবহন ও সংরক্ষণের কারণে অনেক সময় মাছের স্বাভাবিক গুণগত মান নষ্ট হয়। কয়েক ঘণ্টা পর মাছ নরম হয়ে যাওয়া কিংবা রং পরিবর্তনের মতো সমস্যাও দেখা দিতে পারে বলে দাবি করেন তারা।এদিকে ফিশারিঘাটে শুক্রবার পাইকারি বেচাকেনা প্রায় শেষের দিকে দেখা গেছে। পাইকারি আড়তদারদের কাছ থেকে মাছ কিনে খুচরা বিক্রেতারা বড় ও মাঝারি আকারের ইলিশ নিয়ে বসেছেন। বাজারজুড়ে ক্রেতাদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।ব্যবসায়ীরা আশা করছেন, আগামী কয়েক দিনে সাগর থেকে পর্যাপ্ত ইলিশ নিয়ে ট্রলারগুলো ফিরলে বাজারে সরবরাহ বাড়বে। এতে দেশি ইলিশের দামও কিছুটা কমে আসবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন
কিশোরগঞ্জে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল
সুনামগঞ্জের গোধারগাঁও গ্রামে সৎ মা কর্তৃক ৭ বছরের শিশুকে পানিতে ফেলে হত্যা,ঘাতক মা রেজিয়া গ্রেফতার
সাতকানিয়ায় মেহফিল রেস্তোরাঁকে ২০ হাজার টাকা জরিমানা
ডেঙ্গুর কবলে চট্টগ্রাম, মশার অভয়ারণ্যে পুরো নগরী
মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি ঘিরে সাতকানিয়ায় মিশ্র প্রতিক্রিয়া
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গিরকে ওএসডি, নতুন দায়িত্বে ডা. সাজেদুর
রাজশাহীতে শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল

You cannot copy content of this page