সরওয়ার কামাল কক্সবাজার-২৭ই আগষ্ট >>> চকরিয়া ও মাতামুহুরী উপজেলার আইনশৃংখলা কমিটির মাসিক সভা ইউএনও শাহীন দেলোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ২৭ই আগষ্ট সকালে উপজেলা পরিষদের হলরুম মোহনা মিলনায়তনে অনুষ্ঠিত হয়।উক্ত আইনশৃংখলা কমিটির সভায় বক্তব্য রাখেন চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোঃ আবদুল আজিজ, চকরিয়া থানার (ওসি) আরিফুর রহমান, চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জামিল ইব্রাহিম চৌধুরী, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. মোবারক আলী, জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ, মাতামুহুরী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোয়াইবুল ইসলাম সবুজ, বরইতলী ইউপি চেয়ারম্যান ছালেকুজ্জামান, চকরিয়া পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি সিনিয়র সাংবাদিক মাহমুদুর রহমান মাহমুদ, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের দায়িত্ব প্রাপ্ত চেয়ারম্যান রিয়াজ উদ্দিন সিপু, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান হারুন অর রশিদ ও কাকারা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি প্রমুখ।আইনশৃংখলা কমিটির সভায় বক্তারা- মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, পৌরশহরের যানজট, চিংড়ি ঘেরের চাঁদাবাজি, বনভূমি দখল, পাহাড় কর্তন, মাতামুহুরী নদী ও পাহাড় থেকে অবৈধ বালু উত্তোলন, হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত রাখার জোর দাবি জানান।


মন্তব্য