২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

চকরিয়ার আলোচিত হত্যাকান্ডের ওয়ারেন্টভূক্ত আসামী ভুট্রো ২৫ বছর পর র‌্যাবের হাতে আটক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় ২৫ বছর আগে আলোচিত এক হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ভুট্টো মিয়া (৪৮)কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।৭ সেপ্টেম্বর’২৩ ইং বৃহস্পতিবার বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রামের চৌকষ একটি আভিযানিক টীম দীর্ঘ ২৫ বছর ধরে পালিয়ে থাকা হত্যাকান্ডের ওয়ারেন্টভূক্ত আসামী ভূট্রো মিয়া, পিতা- আবুল হক, সাং- সিকদার পাড়া, উপজেলা- চকরিয়া, জেলা- কক্সবাজার’কে জেলার চকরিয়া উপজেলাধীন সিকদার পাহাড়ের দূর্গম এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করতে সক্ষম হয়। সে কক্সবাজার জেলার চকরিয়া থানার মামলা নং-২৮(১)৯৮,ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩৪/৩০ পেনাল কোড ১৮৬০, জিআর নং-২৮/৯৮ এর এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামী ভূট্টো মিয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৫ বছর ধরে স্থান পরিবর্তন করে পলাতক থাকার পর অবশেষে কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন শিকদার পাহাড় এলাকার দূর্গম স্থানে অবস্থান করছিল বলে জানিয়েছে র‌্যাব-৭ সূত্র। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে সূত্রে বর্ণিত মামলার এজাহার নামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৫ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপণ করে সর্বশেষ তার নিজ এলাকার শিকদার পাহাড়স্থ দূর্গম স্থানে অবস্থান করছিল।গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page