১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ডারউইন টেস্টে দাপট অব্যাহত: টানা পাঁচ সেশন জিতে চাপে অস্ট্রেলিয়া ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন শ্রীলঙ্কার কোচ সুমিত ফার্নান্দো শাজাহানপুরে মাছ ধরা নিয়ে বিরোধে ছুরিকাঘাতে দুই যুবক আহত বাবার মৃত্যুশোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, তবে হারল ইন্টার মিয়ামি মার্কিন উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
আন্তর্জাতিক:
ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা
     
             

ঘূর্ণিঝড় “মোখা” মোকাবেলায় চট্টগ্রাম জেলা পুলিশের জরুরী সেবা চালু।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক:-

“আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিন
জান-মাল নিরাপদ রাখুন”

ঘূর্ণিঝড় “মোখা’ মোকাবেলায় চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জরুরী সেবা কেন্দ্র চালু করা হয়েছে। এতে ফোকাল পয়েন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব কবীর আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), চট্টগ্রাম, মোবাইল নং-০১৩২০-১০৭৪০২। জরুরী সেবা কেন্দ্রের মোবাইল নম্বরসমূহ হচ্ছে ০১৩২০-১০৮৩৯৮, ০১৩২০-১০৮৩৯৯ ও ০২-৪১৩৫৫৫৪৯। অদ্য ১৩/০৫/২০২৩খ্রি. চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস.এম শফিউল্লাহ্, বিপিএম এর নির্দেশনায় এই বিশেষ জরুরী সেবা কেন্দ্র চালু করা হয়। ঘূর্ণিঝড় পূর্ববর্তী, ঘূর্ণিঝড় চলাকালীন এবং পরবর্তীতে যেকোনো ধরণের সেবা গ্রহণের উদ্দেশ্যে বা তথ্য জানার জন্য উল্লেখিত নাম্বারসমূহে চট্টগ্রাম জেলাবাসীকে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উক্ত সেবা কেন্দ্রে ২৪ ঘন্টা জেলা পুলিশ ঘূর্ণিঝড় সংক্রান্ত ফোন রিসিভ করবেন এবং সেই অনুযায়ী তাৎক্ষনিক সহযোগিতা প্রদান করবেন।চট্টগ্রাম জেলা পুলিশের বিভিন্ন ইউনিটকে দুর্যোগ মোকাবেলায় সতর্ক থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। এ প্রসঙ্গে “মোখা” সংক্রান্তে দুর্যোগকালীন যেকোন পরিস্থিতি মোকাবেলা করার জন্য চট্টগ্রাম জেলা পুলিশের অফিসার-ফোর্সগণ প্রস্তুত আছে।ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ সন্দ্বীপ/বাঁশখালী/আনোয়ারা/সীতাকুন্ড/মীরসরাই/জোরারগঞ্জ থানা/উড়িরচর ফাঁড়ি এর আওতাধীন এলাকাসমূহের জনসাধারণকে সাইক্লোন সেন্টারে নিরাপদ আশ্রয় নেয়ার জন্য মাইকিংয়ের মাধ্যমে উদ্বুদ্ধ করাসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। এছাড়া উল্লেখিত ০৬টি থানাসহ চট্টগ্রাম জেলার ১৭ থানায় মোট ৯৪১টি সাইক্লোন সেন্টারে উপদ্রুত জনগণকে নিরাপদে স্থানান্তরের জন্য সংশ্লিষ্ট থানাসহ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ঘূর্ণিঝড় পরবর্তী চুরি/ডাকাতি/ছিনতাই প্রতিরোধসহ আইন-শৃঙ্খলা রক্ষায় চট্টগ্রাম জেলা পুলিশ কর্তৃক গোয়েন্দা নজরদারী বৃদ্ধিসহ নিরাপত্তা টহল অব্যাহত আছে।বাঁশখালী থানাধীন খানখানাবাদ ইউনিয়ন উপকূলীয় এলাকার জনগণকে ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবেলায় নিরাপদ আশ্রয়স্থলে অবস্থানের লক্ষ্যে সতর্কতামূলক বক্তব্য প্রদান ও শুকনা খাবার বিতরণ করেন চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক জনাব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান ও চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব এস.এম শফিউল্লাহ বিপিএম মহোদয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাইদুজ্জামান চৌধুরী ও বাঁশখালী থানার অফিসার ইনচার্জ জনাব মো: কামাল উদ্দিন পিপিএমসহ এলাকার গন্যমান্য ব্যক্তি ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

ধন্যবাদান্তে
জেলা পুলিশ, চট্টগ্রাম।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page