১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

গ্ৰেনেড হামলার প্রতিবাদে মোংলায় ছাত্রলীগের বিক্ষোভ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম ইদ্রিস ইমন, মোংলা (বাগেরহাট):

২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামীলীগের জনসভায় গ্রেনেড হামলা ঘটিয়ে শেখ হাসিনাকে হত্যার ষরযন্ত্র করার প্রতিবাদ ও হামলার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মোংলা উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রলীগ। সোমবার (২১ আগষ্ট) দুপুরে স্থানীয় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ছাত্রলীগ সভাপতি ইয়াছিন আরাফাত’র সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সামসুদ্দীন,উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, উপজেলা যুবলীগ সভাপতি ইস্রাফিল হাওলাদার, মিঠাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল,উপজেলা কৃষকলীগ সভাপতি শাহজাহান সিদ্দিকীসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। এ সময় বক্তরা বলেন, তারেক রহমানের ইন্ধনে ২০০৪সালের গ্রেনেড হামলা হয়েছিলো। তাই তারেক রহমানসহ এ বর্বরোচিত গ্রেনেড হামলার সাথে জড়িতদের গ্রেফতারসহ ফাঁসির দাবী জানান।এর আগে ছাত্রলীগের উদ্যোগে গ্ৰেনেড হামলার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে সামনে এসে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে বিক্ষোভ সমাবেশে গ্রেনেড হামলায় নিহতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে সকলের মাঝে মিষ্টি বিতরণ করেন ছাত্রলীগ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page