১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

গোয়াইনঘাটে পূজা মন্ডপ পরিদর্শনে বিজিবি’র সিলেট সেক্টর কমান্ডার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার সীমান্তবর্তী জাফলং রাধানগর চা বাগান পূজা মন্ডপসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সিলেট সেক্টর বিজিবি’র উপ-মহাপরিচালক সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী, বিজিবিএম, । মণ্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন পরিষদ ও মণ্ডপ কমিটির সঙ্গে মতবিনিময়ও করেন তিনি।এ সময় সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান,পিএসসিসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত ৮ টায় জাফলং চা বাগান সার্বজনীন দুর্গা মন্দির পরিদর্শন শেষে সিলেট সেক্টর বিজিবির উপ-মহাপরিচালক সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী,বিজিবিএম,পিএসসি সাংবাদিকদের বলেন, শারদীয় দুর্গাপূজায় কোনরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য বিজিবি সর্বদা তৎপর রয়েছে।সীমান্ত এলাকার পূজা মণ্ডপগুলোর প্রতি রাখা হয়েছে বিশেষ নজরদারি।এছাড়াও পূজা উপলক্ষে প্রতিটি মন্ডপের নিরাপত্তায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।তিনি আরও বলেন,পূজার সার্বিক নিরাপত্তায় আমাদের কঠোর নজরদারি রয়েছে।অন্যান্য বাহিনীর সঙ্গে প্রতিটি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবিরও জনবল থাকবে।সবার সহযোগিতায় শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপন হবে- এ প্রত্যাশা করছি।এ সময় জাফলং স্টোনক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত,জাফলং চা-বাগানের ফিল্ড সুপারভাইজার কফিল উদ্দিন লিটন,গোয়াইনঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন,জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম এম রুহেল,জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাজাহান কবির খান,পঞ্চায়েত প্রধান নিতাই পাল, সাধারণ সম্পাদক আক্কেল প্রধানসহ আশেপাশের মন্দির কমিটির সভাপতি-সম্পাদক,জন প্রতিনিধি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page