১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সিজার হোসেন জেলা ভ্রাম্যমান (রাজশাহী)>>> গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানির গাড়িবহরে হামলায় একই কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী (দিদার) নিহত হয়েছেন এবং সাংবাদিকসহ আরও ৫০ জন আহত হয়েছেন।১৩ সেপ্টেম্বর রোজ (শুক্রবার) বিকেল সাড়ে ৫ টার দিকে সদর উপজেলা ঘোনাপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।বিএনপি নেতা কর্মীদের অভিযোগ এই হামলা আওয়ামী লীগের নেতাকর্মীরা চালিয়েছে।উক্ত হামলার ঘটনার জেরে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাসুদুর রহমান লিটন সিনিয়র যুগ্ম আহবায়ক আরফিন কনক এবং সদস্য সচিব শাহরিয়ার আমিন বিপুল এর নেতৃত্বে ১৩ সেপ্টেম্বর রোজ (শুক্রবার) সন্ধ্যা পর রাজশাহী মহানগরীতে একটি বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের আয়োজন করেন।স্বেচ্ছাসেবক দলের নেতাদের উপর হামলার ঘটনার তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।সেই সাথে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে এ হামলার ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে এসে কঠিন শাস্তির দাবি করেন।উক্ত হামলার ঘটনায় নিহত শওকত আলী (দিদার) ঢাকায় ক্রিকেট আম্পিয়ার হিসেবে দায়িত্ব পালন করতেন বলে জানা গেছে।এবং ঘটনায় আহত ব্যক্তিরা হলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, তার স্ত্রী গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি রওশনারা (রত্না),গোপালগঞ্জের সালমান সিকদার,সুজন সিকদার, সবুজ শিকদার,রাজু বিশ্বাস,মাহবুব খান,লিন্টু মুন্সি,ঢাকার মতিঝিল এলাকার নাসির আহমেদ মোল্লা,বাদশা মোল্লা,হাসান প্রমুখ, নিশান।আহত ব্যক্তিদের মধ্যে ১৬ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এবং তিনজনকে টুংগীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে তারা জানিয়েছেন।সেখান থেকে গুরুতর আহত অবস্থায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী,তার স্ত্রীর রওশন আর (রত্না) ও স্বেচ্ছাসেবক দলের নেতা বাদশা মোল্লার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page