২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
আন্তর্জাতিক:
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল ইউরোপ সফর শেষে জার্মানি ত্যাগ করলেন কাতারের আমির কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম
     
             

গেরাইম্যা সুন্দরী “হামরা” মাতাবে চট্টলার সংস্কৃতি অঙ্গন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদ >>>  দর্শক অপেক্ষা করুন, আসছে টেলিফিল্ম ‘গেরাইম্যা সুন্দরী’। চট্টগ্রামের বিশিষ্ট কণ্ঠশিল্পী ও প্রযোজক এফ এ নয়ন চৌধুরী’র সার্বিক প্রযোজনায় “গেরাইম্যা সুন্দরী” টেলিফিল্মে দেখতে পাবেন এক সুন্দরী নায়িকা। যে নায়িকা স্বল্প সময়ে ঝড় তুলতে পারে চট্টগ্রামের সংস্কৃতি অঙ্গনে। টেলিফিল্মের নায়িকার চরিত্রে এই প্রথম তার ক্যামরার সামনে দাঁড়ানো। আর প্রথম অভিনয়েই বাজিমাৎ। দর্শকদের মন কাড়বে নিঃসন্দেহে।সৈয়দা তাহাসিনাতুল তার নাম, ডাক নাম ‘হামরা’। সাংবাদিক সৈয়দ দিদার আশরাফী’র ভাগ্নী ‘হামরা’। প্রতিভাবান ও মেধাবী অভিনয়শিল্পী হামরা চট্টগ্রামের মিডিয়া অঙ্গনে একেবারে নতুন, সাংস্কৃতিক কর্মী মামার আগ্রহেই হামরা’র মিডিয়া জগতে অনুপ্রবেশ চট্টগ্রামের বিশিষ্ট কণ্ঠশিল্পী ও প্রযোজক এফ এ নয়ন চৌধুরী’র সার্বিক প্রযোজনায় “গেরাইম্যা সুন্দরী” টেলিফিল্মে নায়িকার চরিত্রে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছে হামরা সম্প্রতি “গেরাইম্যা সুন্দরী” টেলিফিল্মের সুটিং শতভাগ চিত্রায়ণও শেষ হয়েছে, এডিটিং এর কাজ সমাপ্ত হলে ইংরেজি নতুন বছরের শুরুতে “গেরাইম্যা সুন্দরী” মুক্তির সম্ভাবনা রয়েছে। এ টেলিফিল্মে দর্শক সর্বপ্রথম দেখতে পাবেন নায়িকা ‘,হামারা’কে। গেরাইম্যা সুন্দরীতে আরো যারা অভিনয় করেছেন এদের মধ্যে অভিনয়শিল্পী বরুণ সেন দোয়ন ( সোনা মিয়া), ফাহিম, নয়ন চৌধুরী, ইদ্রিস, রেজাউল কবির, দোলা, অর্থী, দেবাশীষ, জুনু মিয়া, রেশমী, বাবু, দিদার আশরাফী প্রমূখঃ মেকআপ আটিষ্ট এর দায়িত্বে ছিলেন সেলিম চৌধুরী।এক প্রশ্নের উত্তরে প্রয়োজক এফ এ নয়ন চৌধুরী বলেন গেরাইম্যা সুন্দরী একটি রোমান্টিক প্রেমের গল্প থেকে টেলিফিল্ম নির্মাণ করা হযেছে, এটি আমার প্রযোজনায় প্রথম টেলিফিল্ম, প্রযোজনার পাশাপাশি আমি এ টেলিফিল্মে নায়ক চরিত্রে অভিনয় করেছি, পরিচালকের দায়িত্বে ছিলেন অভিনয়শিল্পী ইদ্রিস ও রেজাউল কবির, অন্যান্যা শিল্পী কলাকুশলীরা স্ব স্ব জায়গায় চমৎকার অভিনয় করেছেন, এ টেলিফিল্ম নিয়ে আমি খুব আশাবাদী, চট্টগ্রামেের আঞ্চলিক ভাষার “গেরাইম্যা সুন্দরী” টেলিফিল্মটি আশা করি দর্শক সাদরে গ্রহন করবেন এবং চট্টগ্রাম সংস্কৃতি অঙ্গনে আলোচনায় আসতে পারে নায়িকা হামরা’ও।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page