২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন চাটখিলে সরকারি সড়ক দখল করে গাছ লাগানোর অভিযোগ, চলাচলে দুর্ভোগ কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর ফুটবল খেলতে গিয়ে গোলবার মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

গাড়িতে পত্রিকার স্টিকার লাগিয়ে সারাদেশে ইয়াবা বিক্রি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

মাইক্রোবাসের সামনে পেছনে বড় করে লেখা ‘প্রেস দৈনিক ইনফো বাংলা’। খালি চোখে যে কেউ এই গাড়িটিকে সাংবাদিক বা কোনো পত্রিকা সংশ্লিষ্ট গাড়ি হিসেবে ধরে নেবেন। অথচ এই ‘প্রেস দৈনিক ইনফো বাংলা’ স্টিকারের আড়ালে হয় মাদক পরিবহনের কাজ। ‘প্রেস’ লিখে সাংবাদিক পরিচয় দিয়ে নির্বিঘ্নে ইয়াবা চালান করতেই এই অভিনব কৌশল অবলম্বন করে মাদক কারবারীরা।বুধবার (২৯ নভেম্বর) রাত নয়টার দিকে চট্টগ্রামের এক কিলোমিটার এলাকায় ‘প্রেস দৈনিক ইনফো বাংলা’ লেখা একটি গাড়িতে ২০ হাজার ইয়াবার সন্ধান পায় পুলিশ।ওই গাড়ি থেকে ২০ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করা হয়। ‘দৈনিক ইনফো বাংলা’ লেখা একটি নোহা গাড়িও জব্দ করে পুলিশ। ওই গাড়ির নম্বর হলো চট্টমেট্রো চ ১১-১৬৮৬।

এই ঘটনায় আটক ইরফানুল হক ও শাহেদুল ইসলাম ওরফে শাহেদকে আসামি করে মামলা করেছে পুলিশ। তারা দুজন কক্সবাজার টেকনাফের বাসিন্দা।চান্দগাঁও থানা পুলিশ সূত্র জানায়, রাত নয়টার দিকে চান্দগাঁও থানাধীন এককিলোমিটার এলাকার যমুনা ক্লাবের সামনে প্রেস স্টিকার লাগানো একটি নোহা গাড়ীকে দাঁড়ানোর সংকেত দেয় পুলিশ। গাড়ীটি পুলিশের উপস্থিতি দেখে পালানোর চেষ্টা করে। ওই গাড়িটি তল্লাশি করে ইরফানুল হক (৩২) ও শাহেদুল ইসলাম ওরফে শাহেদের (২৯) কাছ থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রেস স্টিকারযুক্ত একটি নোহা গাড়িও জব্দ করা হয়।আসামিদের বরাত দিয়ে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, দীর্ঘদিন ধরে মাদক পরিবহন কাজে একটি নোহা গাড়িতে ‘দৈনিক ইনফো বাংলা’ লেখা স্টিকার ব্যবহার করে আসছে তারা। কৌশলে কক্সবাজার জেলার টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে তারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page