১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রাষ্ট্রপতি নির্বাচন স্থগিত চেয়ে করা রিট খারিজ করলেন হাইকোর্ট কর্ণফুলী নদীতে ভেসে এলো অজ্ঞাত নারীর মরদেহ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত নারী এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের মালদ্বীপে মারামারির ঘটনায় ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু নায়ক ফারুকের জন্মদিনে স্মৃতিচারণ করলেন ববিতা: বড় মাপের শিল্পী ও মনের মানুষ ছিলেন তিনি রাজশাহীতে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লক্ষ্যে ম্যাকেইতে বাংলাদেশ, ফুরফুরে মেজাজে টাইগাররা
আন্তর্জাতিক:
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা ট্রাম্পের ইরান নীতির সমালোচনা করে অভিশংসনের ডাক দিয়ে বিপাকে মার্কিন বিমানসেনা পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ
     
             

গাজায় প্রতিদিন ৩৭ জন মা প্রাণ হারাচ্ছেন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> গাজা উপত্যকায় চলমান ইসরায়েলের হামলার কারণে প্রতিদিন গড়ে কমপক্ষে ৩৭ জন মা প্রাণ হারাচ্ছেন।বৃহস্পতিবার ফিলিস্তিন রেডক্রিসেন্ট সোসাইটি এ কথা জানিয়েছে।খবর সিনহুয়ার।এদিকে প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশিত হলো যখন আবরবিশ্ব ২১ মার্চ তাদের বার্ষিক ‘বিশ্ব মা দিবস’ পালন করে।মা দিবস উপলক্ষ্যে দি কমিশন অব ডিটেনিজ অ্যান্ড এক্স ডিটেনিজ আ্যাফিয়ার্স ইন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন এবং প্যালেস্টাইন প্রিজনার্স ক্লাব অ্যাসোসিয়েশনের এক যৌথ বিবৃতিতে বলা হয়, গাজায় চলমান ইসরায়েলি হামলার ফলে প্রতিদিন অনেক মা ও শিশু প্রাণ হারাচ্ছেন।বিবৃতিতে আরো বলা হয়,গত অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গ্রুপ হামাসের বিরুদ্ধে সর্বাত্মক সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় নারীদের গণগ্রেফতার করছে।বিবৃতিতে বলা হয়,‘২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে মা’সহ ফিলিস্তিনের মহিলা বন্দিদের ওপর ইসরায়েলি অপরাধ এবং লঙ্ঘন নাটকীয়ভাবে অনেক বেড়ে গেছে।এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য হলো তাদের স্বামী বা ছেলেদের চাপ দেওয়ার জন্য মায়েদের জিম্মি হিসেবে গ্রেফতার করা এবং খুব কঠোর পরিস্থিতিতে তাদের আটক করা।’সামাজিক কর্মীসহ মহিলা ফিলিস্তিনি বন্দিদের অধিকাংশকে উস্কানি সংক্রান্ত বিভিন্ন অভিযোগে গ্রেফতার করা হয় বলে জানা যায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page