১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণে বড় পরিবর্তন ইরান যুদ্ধ থেকে সরে আসার সুযোগ নেই ট্রাম্পের অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: ক্রিকেটারদের বোনাস নিয়ে যা বললেন বিসিবি সভাপতি উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তান হত্যা: প্রধান আসামি ঢাকায় গ্রেপ্তার কাতারের আবু সামরা সীমান্তে বিপুল পরিমাণ মাদকসহ যাত্রী আটক বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি
আন্তর্জাতিক:
হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি
     
             

গণশৌচাগারের পাশে লুকিয়ে ছিল ৭ ডাকাত, ধরল কোতোয়ালী পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক 

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় ডাকাতির প্রস্ততিকালে অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।গ্রেফতারকৃতরা হলো- মোঃ বাদশাহ (৩১), মোঃ সাহেদ (২৩), মোঃ করিম (২২), মোঃ রুবেল (২৮), মোঃ হৃদয় অপু (১৭), মোঃ মুন্না (১৭) ও মোঃ সজীব (১৭)।সোমবার (৪ ডিসেম্বর) থানা সূত্র জানায়, রবিবার রাতে নগরীর পুরাতন রেলস্টেশন সংলগ্ন গ্রামীণ মাঠের পাশে গণশৌচাগারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া মোঃ বাদশাহ পটিয়া থানাধীন কোলাগাঁও এন্দু মিয়ার বাড়ী মৃত শামসুর রহমানের ছেলে, মোঃ সাহেদ সাতকানিয়া থানাধীন দেওদিঘী আমির হোসেন মেম্বার বাড়ীর নজির আহমদের ছেলে, মোঃ করিম কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী বন্দকপাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে, মোঃ রুবেল কক্সবাজার থানাধীন পিএম খালী পূর্ব মহসীনিয়া পাড়ার ছাবের আহমেদের ছেলে, মোঃ হৃদয় ফেনী জেলার সদর থানাধীন লতিফ মৃধার বাড়ীর মোঃ মনিরের ছেলে, মোঃ মুন্না ভোলা জেলার চরফ্যাশন এলাকার পাটোয়ারী বাড়ীর মোঃ লোকমানের ছেলে, মোঃ সজীব চাঁদপুর জেলা কচুয়া থানাধীন সাচার দিঘীর পাড় এলাকার আবুলের বাড়িরর মোঃ জাকিরের ছেলে।কোতোয়ালী থানার ওসি এসএম ওবায়েদুল হক দৈনিক আজাদীকে বলেন, আমরা গোপন সংবাদে খবর পাই থানা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এক ডাকাত দল। তখনই আমরা ঘটনাস্থলে যায়, অভিযান চালিয়ে ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করি। এসময় গ্রেফতারকৃত আসামিদের দেহ তল্লাশি করে তাদের হেফাজত হতে ৫টি টিপ ছোরা উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ধারা-৩৯৯/৪০২ পেনাল কোড রুজু হয়। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page