১০ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

খাগড়াছড়ি পানছড়ির রাবার ড্যাম দুর্বৃওের কোপে বিচরিত হুমকিতে ১,২০০ একরের বোরো আবাদ জমি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

পানছড়ি পতিনিধি মোঃ নূর হোসাইন বাবু >>> খাগড়াছড়ির পানছড়িতে রাতের আঁধারে কে বা কারা চেংগী নদীর ওপর নির্মিত শান্তিপুর রাবার ড্যামের ব্যাগ কেটে ক্ষতিগ্রস্ত করেছে। রাবার ড্যামের এয়ারব্যাগ ছিদ্র হয়ে সঞ্চিত পানি নদী দিয়ে ভেসে যাওয়ায় চলতি মৌসুমে প্রায় ১ হাজার ২০০ একর জমির বোরো ধান ও রবিশস্য চাষাবাদ চরম হুমকির মুখে পড়েছে। সোনার ফসল ঘরে তোলা নিয়ে তীব্র শঙ্কা ও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন স্থানীয় শত শত কৃষক।স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে সুযোগ বুঝে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রাবার ড্যামটির রাবার ব্যাগ কেটে ফেলে। এর ফলে নিমেষেই জমে থাকা সেচের পানি খালি হয়ে ভাটির দিকে নেমে যায়। হঠাৎ পানিশূন্য হয়ে পড়ায় বিস্তীর্ণ বোরো ক্ষেতে সেচ কার্য সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। সঠিক সময়ে জমিতে পানি দিতে না পারলে উদীয়মান চারা শুকিয়ে ছাই হয়ে যাওয়ার আশঙ্কা করছেন ভুক্তভোগী কৃষকেরা।ক্ষতিগ্রস্ত কৃষকরা ক্ষোভ প্রকাশ করে জানান, একটি কুচক্রী মহলের হীন স্বার্থের বলির পাঁঠা হয়েছেন তারা। এনআই বা নিজস্ব উদ্যোগে সেচ দেওয়ার বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় এখন পুরো ১,২০০ একর জমির ফসল নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। অবিলম্বে এই রাবার ড্যামটি জরুরি ভিত্তিতে সংস্কার বা মেরামত করে সেচ সুবিধা সচল করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।​এ বিষয়ে স্থানীয় ড্যাম পরিচালনা কমিটি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। একই সাথে কৃষকদের স্বার্থ রক্ষায় ড্যামটি দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page