এম নুরনবী আহমেদ চট্টগ্রাম বিভাগিয় প্রতিনিধি বাংলাদেশ সংবাদ প্রতিদিন >>> নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ৩৮০০ জন কৃষকের মাঝে আমন বীজ, সার ও নারিকেলের বীজ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নোয়াখালী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার ৩৮০০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি করে আমন ধানের বীজ, ২০ কেজি করে সার এবং নারিকেলের বীজ বিতরণ করা হয়।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে সরকারের এ ধরনের প্রণোদনা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


মন্তব্য