১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাংচুর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন রিপন বিশেষ প্রতিনিধি>>>

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন শাহেদের বাড়িতে হামলা ও ভাংচুরের অভিযোগ উঠেছে। এ সময় হামলাকারীরা ছাত্রদল নেতা শাহেদের বড় ভাই বসুরহাট পৌরসভা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর মোশারেফ হোসেন নাহিদের বসত ঘরও ভাংচুর করে।সোমবার (৩ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের রামদি এলাকায় ছাত্রদল নেতা শাহেদের বাড়িতে এই হামলাও ভাংচুরের ঘটনা ঘটে।ভুক্তভোগী ছাত্রদল নেতা শাহেদ অভিযোগ করে বলেন,গতকাল মঙ্গলবার রাত ১০টার বসুরহাট পৌরসভা ছাত্রলীগের একদল নেতাকর্মি ২নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবুল হোসেন আরজুর নেতৃত্বে আমাদের বাড়ির সামনে অবস্থান নেয়। সেখানে তারা আমার বিরুদ্ধে রাজনৈতিক স্লোগান দেয়। এরপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আমাদের তিনটি বসত ঘরে ব্যাপক ভাংচুর করে। এর মধ্যে আমার বড় ভাই আওয়ামীলীগ নেতা সাবেক কাউন্সিলর মোশারেফ হোসেন নাহিদের বসত ঘরও ভাংচুর করে তারা।শাহেদ অভিযোগ করে আও বলেন, ছাত্রলীগ নেতাকর্মিরা আমাদের বাড়ির সামনে অবস্থান নিলে আমি স্থানীয় কাউন্সিলর ও আওয়ামীলীগ নেতা আরজুকে একাধিকবার ফোন করি। কিন্ত তিনি আমার ফোন ধরেননি। পরে জানতে পারি কাউন্সিলর আরজুর নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মিরা রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই হামলা চালিয়েছে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর আবুল হোসেন আরজু দাবি করেন,তিনি গতকাল এলাকায় ছিলেন না। তাদের অভিযোগ একেবারেই মিথ্যা বানোয়াট।কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জা বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। সেখানে স্থানীয় কিছু জটিলতা হয়েছে। বিষয়টি তিনি দেখছেন।কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাদেকুর রহমান বলেন, ওদের পারিবারিক ঝামেলা আছে। হামলা ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page