৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪ সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কুড়িগ্রামে ৪টি আসনে ১৪ জন প্রার্থী বাতিল 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান কুড়িগ্রাম

কুড়িগ্রামে ৪টি সংসদীয় আসনে মোট ৩৯ জন প্রার্থীর মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে ১৪জনের প্রার্থীতা বাতিল এবং ২৫জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিলকৃত প্রার্থীর মধ্যে ৯জন স্বতন্ত্র প্রার্থী এবং ৫জন দলীয় প্রার্থী। রোববার(৩ ডিসেম্বর) জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দিনব্যাপী যাচাই-বাছাই শেষে জেলা রিটার্ণিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বৈধ প্রার্থীতা ঘোষণা করেন। এসময় তিনি জানান, কুড়িগ্রাম-১ আসনে ৭জন প্রার্থীর মধ্যে ১জনের প্রার্থীতা বাতিল করে ৬জনের বৈধ ঘোষণা করা হয়। বাতিল হয়েছে স্বতন্ত্র প্রার্থী মো. আতিকুর রহমানে মনোনয়ন। বাকি ছয় জনের বৈধ ঘোষণা করা হয়েছে। বৈধ প্রার্থীরা হলেন এই আসনের বর্তমান সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর (আওয়ামী লীগ), মোস্তাফিজুর রহমান (জাপা), কাজী মো. লতিফুল কবীর (বাংলাদেশ তরিকত ফেডারেশন), মো.আব্দুল হাই (জাকের পার্টি), নুর মোহাম্মদ (ন্যাশনাল পিপলস পার্টি), মো. মনিরুজ্জামান খান ভাষাণী (বাংলাদেশ সুপ্রিম পার্টি)। কুড়িগ্রাম-২ আসনে ১১জন প্রার্থীর মধ্যে ৫জনের বৈধ এবং ৬জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়। বাতিলকৃত প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী ৪ জন এবং অপর দুইজন জাকের পার্টি ও বাংলাদেশ বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি)’র প্রার্থী ছিলেন। বাতিলকৃতরা স্বতন্ত্র প্রার্থীরা হচ্ছেন, বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি)এর মোছা. শেফালী বেগম, স্বতন্ত্র প্রার্থী মো. আবু সুফিয়ান, স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হুদা, জাকের পার্টির মো. মশিউর রহমান, স্বতন্ত্র প্রার্থী মো. শফিউজ্জামানর ও স্বতন্ত্র প্রার্থী ডা: হামিদুল হক খন্দকার। এই আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন বর্তমান সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ (জাপা), মো. জাফর আলী (আওয়ামী লীগ), মো. আব্দুস সালাম (ন্যাশনাল পিপলস পার্টি), মো. আব্দুল কুদ্দুস মিয়া (ওয়ার্কার্স পার্টি), মো.মকবুল হোসেন (বাংলাদেশ কংগ্রেস)।
কুড়িগ্রাম-৩ আসনের ৭জন প্রার্থীর সাবাইকে বৈধ ঘোষণা করা হয়। তারা হলেন আব্দুস সুবহান (জাপা), মো. সাহেব মিয়া (জাকের পার্টি), মোছাদ্দেকুল আলম (ন্যাশনাল পিপলস পার্টি), সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (আওয়ামী লীগ), ডা. আক্কাছ আলী সরকার (স্বতন্ত্র), মো. আব্দুল বাতেন (তৃণমূল বিএনপি), মো. হাবিবুর রহমান (কৃষক শ্রমিক জনতালীগ)।
কুড়িগ্রাম-৪ আসনের ১৪জন প্রার্থীর মধ্যে ৭জনকে বৈধ এবং ৭জনের প্রার্থীতা বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে ৩জন দলীয় এবং ৪জন স্বতন্ত্র প্রার্থী। মনোনয়ন বাতিলকৃতরা হচ্ছেন, স্বতন্ত্র শাহ মো. নুর-ই শাহী, কৃষক শ্রমিক জনতালীগের মোহাম্মদ আবু শামিম হাবীব, তৃণমুল বিএনপি’র আতিকুর রহমান, বাংলাদেশ কংগ্রেস পার্টিও আব্দুল হামিদ, স্বতন্ত্র জোবাইদুল ইসলাম বাদল, স্বতন্ত্র ফারুকুল ইসলাম এবং স্বতন্ত্র মো. মাছুম ইকবাল। বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন সাবেক সংসদ সদস্য মো. রুহুল আমীন (জেপি), মো. মজিবর রহমান বঙ্গবাসী (স্বতন্ত্র), মো. শহিদুল ইসলাম শালু (স্বতন্ত্র), একে এম সাইফুর রহমান (জাপা), মো. শাহ আলম (জাকের পার্টি), মো. বিপ্লব হাসান (আওয়ামী লীগ) ও মো. আবু হানিফ (স্বতন্ত্র)। জেলা নির্বাচন ও রিটার্নিং অফিস সুত্রে জানা যায়, এসব প্রার্থীর কাগজপত্রের ত্রুটিজনিত কারণে প্রার্থিতা বাতিল করা হয়। তবে তাদের আগামীতে আপিল করার সুযোগ রয়েছে বলে জানানো হয়। প্রার্থীতা যাচাই বাছাইয়ের সময় পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মো. জিলহাজ উদ্দিন, গণমাধ্যমকর্মীসহ সরকারি কর্মকর্তাবৃন্দ এবং প্রার্থী ও তাদের সমর্থকদের অনেকেই উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page