১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>>> নীলফামারীর কিশোরগঞ্জে এক  প্রত্যন্ত গ্রামীণ পল্লীতে দীর্ঘদিন ধরে শিক্ষার দীপ্তিময় আলো ছড়িয়ে আলোকিত জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন উত্তর দুরাকুটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একে,এম দেলোয়ার হোসেন (দুলাল মাস্টার)। একজন নির্লোভ, ন্যায় নীতি ও আদর্শবান শিক্ষক হিসেবে তিনি শুধু শিক্ষার্থীদের পাঠদানের মধ্যে সীমাবদ্ধ থাকেননি,বরং রাত-দিন নানা সমাজ সেবা ও মানবকল্যাণমূলক বিভিন্ন কর্মকান্ডেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে মানুষের পূর্ণ আস্থা অর্জন করেছেন এ সাদা মনের আলোকিত শিক্ষক। সবমিলিয়ে এবার তিনি আপামর জনগনের পূর্ণ সমর্থন নিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং বাহাগিলী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ, প্রকাশ করেছেন। এ শিক্ষক  উপজেলার বাহাগিলী ইউনিয়নের উত্তর দুরাকুটি সরকার পাড়া গ্রামের সম্ভ্রান্ত পরিবারের বাসিন্দা ও কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক শামসুল হুদার ছেলে। স্থানীয় বাসিন্দা মনোয়ারুল ইসলাম,সফিকুল ইসলাম বিডিআর ও মতিন ইনামসহ আরো অনেকেই বলেন,দুলাল মাস্টার একজন সৎ,পরিশ্রমী ও জনবান্ধব ব্যক্তি। অগাধ ধন সম্পদের মালিকসহ তার পরিবারে সবাই স্টাবিলিস্ট। এতে তিল পরিমান নেই কোন পিছুটান। যা দীর্ঘদিন ধরে তিনি শিক্ষা বিস্তারসহ সমাজে বিভিন্ন জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।আমাদের দূঢ় বিশ্বাস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলে তিনি দুর্নীতিমুক্ত  ইউনিয়ন পরিষদ গঠনের মধ্য দিয়ে উন্নয়ন,সুশাসন ও মাদক,জুয়াসহ নানা সামাজিক ব্যাধি প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।আশা করা হচ্ছে,তিনি জনগণের অফুরন্ত ভালবাসার রায়ে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবেন। শিক্ষক দুলাল মাস্টার বলেন,শিক্ষক হিসেবে আমি সবসময় মানুষ গড়ার কাজ করেছি। এখন জনগণের পূর্ণ আস্থা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে অবহেলিত বাহাগিলীকে একটি আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব রোল মডেল ইউনিয়ন গড়ে তোলা হবে। এছাড়াও শিক্ষা,স্বাস্থ্য,অবকাঠামো উন্নয়ন,বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি এবং সুশাসন প্রতিষ্ঠায় কার্যকরী ভূমিকা পালন করা হবে। তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদকে দুর্নীতিমুক্ত,জবাবদিহিমূলক এবং জনগণের আস্থার প্রতিষ্ঠানে পরিণত করা হবে। এ জন্য সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page