১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কিশোরগঞ্জে রূপ ছড়াচ্ছে রূপবতী কলমিলতা ফুল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধি >>>  গ্রামবাংলার অতি পরিচিত ও জনপ্রিয় ফুল কলমিলতা। এ কলমিলতা ফুল নীলফামারীর কিশোরগঞ্জে গ্রামীণ জনপদের নৈর্সগিক প্রকৃতিতে মায়াবী রূপে ফুটে অপরূপ সৌন্দর্য্য ছড়াচ্ছে। রূপবতী কলমি ফুলের স্নিগ্ধ কোমল পাপড়ির ঝলমল করা রূপে বিমোহিত হচ্ছেন সবাই। কলমিলতা জলাধারের উদ্ভিদ যা দেখতে দন্ডায়মান লতার মতো। ফুলের গড়ন মাইকের মতো। অঞ্চলেভেদে নানা নামকরণ থাকলে এ উপজেলার বাসিন্দাদের কাছে কলমিলতা ফুল নামে পরিচিত। সরেজমিনে দেখা গেছে, কলমিলতা ফুল নদী-নালা,খাল-বিল,জলাশয়ের ধারে পসরা সাজিয়ে হালকা সাদা-গোলাপি রংয়ের মিশ্রণে ফুটে অপরূপ রূপের ছটায় ছলছল করছে। এ ছলছল রূপে মুগ্ধ হচ্ছেন পথচারী ও ফুল প্রেমীরা। এরই মাঝে দেখা গেছে,কিশোরগঞ্জ-মাগুড়া সড়কের গাড়াগ্রামের দোলা এলাকায় ওই সড়কের ধারে সারি সারি কলমিলতা ফুল ফুটে সবুজের মূর্ছনায় সেখানকার নৈসর্গিক প্রকৃতিকে বর্ণিল করে তুলেছে। ওই পথে চলাচলকারীকে উষ্ণ অভ্যর্থনা জানাতে কলমিলতা ফুল মায়াভরা রূপ সৌন্দর্য বিলিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। মানুষ হয়তো তার এমন রূপ সৌন্দর্য দেখবে বলে এমনভাবে মেলে ধরেছে, তা উপভোগ না করার সাধ্য কার। পথচারী রানা হামিদ বলেন, অযত্নে বেড়ে উঠে কলমিলতা তার ফুল ফুটে যেন ময়াবী রূপের ডালি সাজিয়েছে। যেন স্নিগ্ধ প্রকৃতিতে কোমলতার ছোঁয়া। কলমিলতার ফুলের অনন্য সৌন্দর্য হৃদয়-মনকে প্রশান্তি দেয়। তার রূপে বিমোহিত না হয়ে পারা যায় না। উপজেলার আয়ুর্বেদ চিকিৎসক সুধীর চন্দ্র বলেন, কলমিলতা ফুলের নয়নাভিরাম সৌন্দর্যের পাশাপাশি এর রয়েছে নানা কাজে ব্যবহারসহ ভেষজ ওষধিগুন। কলমির পাতার রস জ্বর নিবারক।কৃমি, কুষ্ঠ, শ্বেতী,জ্বর ইত্যাদি সমস্যা নিরসনে ফুল ও পাতার কুঁড়ি কার্যকর। ফসলের বেড়াসহ বাসা-বাড়ির উঠান ঘেরার কাজে কলমিলতা ব্যবহার হয়ে থাকে।উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন,কলমিলতা ভেজা ভূমিতে জন্মায়। এর ছোট ছোট শাখা রসালো ও ভাসমান। কাণ্ড ফাঁপা। দণ্ডায়মান লতানো গাছ ৩ থেকে ৪ ফি লম্বা হয়ে থাকে। স্বল্পসংখ্যক ফুল ফুটে। ফুল দেখতে খুবেই সুন্দর। ফুলের গড়ন মাইকের মতো। ভোর থেকেই এই ফুল ফুটতে শুরু করে তা ব্যাপ্তি থাকে দুপুর পর্যন্ত। এরপর আস্তে আস্তে গাছ থেকে ঝরে পড়ে। গ্রামের দস্যিপনা ছেলে-মেয়েরা এ ফুল তুলে এনে খেলা করে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page