৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
উখিয়ায় র‌্যাবের মাদকবিরোধী অভিযান, ৫০ হাজার ইয়াবা উদ্ধার। রাউজানের বাবলু হত্যা মামলার পলাতক আসামি টিপু কুমিল্লা থেকে গ্রেফতার সুনামগঞ্জ পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা নাগরিক দুর্ভোগের কারণ ময়লা আবর্জনায় অকার্যকর পানি নিষ্কাশ। পটুয়াখালীতে ১২৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার। পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে আলোচনা সভা পটিয়ায় গণহত্যা দিবস পালিত। সাতকানিয়ায় এসইউজে’র নেতৃত্বে রুবেল ও তারেক শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

কিশোরগঞ্জে ঐতিহাসিক চাঁদ খোসাল মসজিদের দান বাক্সে মিলল ৯ লাখ টাকা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি >>>  মোঘলশাসনামলের স্থাপত্যকলার এক অন্যন্য নিদর্শন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদ খোসাল মসজিদের দান বাক্সে মিলল ৮ লাখ ৯৪ হাজার ৭৬০ টাকা।গতকাল মঙ্গলবার(১৩জানুয়ারি)সকালে উপজেলার পুটিমারী ইউনিয়নের ভেড়ভেড়ি গ্রামে অবস্থিত ঐতিহাসিক মসজিদটির দান বাক্স খুলে গণনা করে ওই পরিমান টাকা পাওয়া গেছে। মসজিদ কমিটির সভাপতি ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া ও সাধারণ সম্পাদক কিশোরগঞ্জ থানার ওসি লুৎফর রহমানের উপস্থিতিতে দান বাক্সটি খুলে গণনা করা হয়। গণনাকালে গত ৬ মাসে ওই পরিমান টাকা দান বাক্সে জমা  হয়। এসময় আরো  উপস্থিত ছিলেন, মসজিদের ক্যাশিয়ার মজনুর রহমান, সদস্য  রুহুল আমিন, আজিজুল ইসলাম,নাছরুল ইসলাম,জগদীশ চন্দ্র প্রমুখ। জানা গেছে, স্থানীয়সহ দূরদূরান্তের অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লিগণ আল্লাহর নৈকট্য  ও মনোবাসনা পূরণে প্রতি শুক্রবার জুমার নামাজ আদায় করেন। এছাড়াও বিভিন্ন ধর্মের মানুষের মধ্য কেউবা রোগ মুক্তি,কেউবা মনোবাসনা পূরণে টাকাসহ নানা জিনিস মান্নত করে থাকেন। মসজিদের ক্যাশিয়ার মজনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ যাবতকাল দান বাক্স থেকে পাওয়া ৯০ লাখ টাকা ব্যাংকে গচ্ছিত আছে। ইতিমধ্যে মসজিদটি নির্মানে ৫ তলার স্টিমেট করা হয়েছে। সভাপতি ইউএনও মহোদয় অনুমতি দিলে প্রাথমিকভাবে ৩ তলা মসজিদ নির্মাণে প্লান  করা হয়েছ। তিনি আরো বলেন,ইতিহাস মতে ঐতিহাসিক মসজিদটি তৈরির সময় চিটাগুড়, চুন সুরকি এবং পোড়ামাটি ব্যাবহার করে নির্মাণ করা হয়। চাঁদ এবং খোসাল চৌধুরী নামে দুই ছেলে ছিলেন। চাঁদ চৌধুরী এবং খোসাল চৌধুরী তিন গম্বুজ বিশিষ্ট মসজিদটি  নির্মাণ করেন। সেই থেকে নামকরণ হয় চাঁদ খোসাল মসজিদ ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page