১৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সদরের দক্ষিণ ডিককুলে মাদকাসক্ত ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোতায়েন সম্পর্কে প্রেস ব্রিফিং প্রদান প্রসংগে রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কিচক ভূমি অফিসে ঘুষ ছাড়া মিলেনা সেবা দৌরাত্ম্যে পিয়ন মোস্তা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রবিউল ইসলাম ক্রাইম রিপোর্টার >>> বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়ন ভূমি অফিসে প্রকাশ্যে চলছে ঘুষ লেনদেন। অফিসের পিয়ন মোস্তফার মাধ্যমেই মূলত এই অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। সেবা নিতে আসা সাধারণ মানুষ চরম হয়রানির শিকার হচ্ছেন এবং বাধ্য হয়ে পিয়নের হাতে টাকা তুলে দিচ্ছেন।স্থানীয় সূত্রে জানা যায়, ভূমি অফিসের বিভিন্ন কাজের জন্য নির্ধারিত সরকারি ফির বাইরেও অতিরিক্ত অর্থ দাবি করছেন পিয়ন মোস্তা খাজনা দাখিল, নামজারি, জমির পর্চা তোলাসহ যেকোনো ধরনের সেবার জন্য তাকে নির্দিষ্ট অঙ্কের টাকা না দিলে কাজ আটকে থাকে। দিনের পর দিন ঘুরেও কোনো সুরাহা না পেয়ে অবশেষে ভুক্তভোগীরা পিয়নের চাহিদা মেটাতে বাধ্য হচ্ছেন। কিচক বেলাই গ্রামের তাহমিনা অনলাইনে খাজনা দেওয়ার পর ভুমি অফিসে সেবা নিতে গেলে টাকা না দিলে পিয়ন মোস্তা তার কাগজ পত্র ফেলে দেয়। শোলাগাড়ী গ্রামের কৃষক লুৎফর রহমান বলেন, জমি খারিজ করার জন্য ভুমি অফিসে যায় তখন পিয়ন মোস্তা কন্টাক্ট করে ১৭ হাজার টাকা নেয়। দীর্ঘ দিন অপেক্ষার পর নামজারি না হওয়া টাকা ফেরত চাইলে তালবাহানা শুরু করে। পরে এলাকার লোকজন চাপে ৭ হাজার টাকা ফেরত দেয়। ভুক্তভোগী লুৎফর রহমান দুর্নীতিবাজ পিয়নের বিচার দাবি করেন। কিচক বাজারের এক পল্লী চিকিৎসক বলেন, নামজারি ও দলিল তোলার জন্য দালাল হান্নান ও পিয়ন মোস্তা মিলে ৩৬ হাজার টাকা নেয়।নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, পিয়ন মোস্তা সাহেবর বাড়ী একই এলাকায় হওয়ায় সে প্রভাব খাটিয়ে টাকা ইনকাম মাধ্যম বানিয়ে ফেলেছে কিচক ইউনিয়ন ভুমি অফিসকে। সামান্য একটি কাজ করে নিতেও মোস্তাকে দিতে হয় ৫০০ থেকে ২০০০ টাকা পর্যন্। টাকা না দিলে ফাইলের পাতাও উল্টানো হয় না। অফিসের অন্য কর্মচারীরাও এই বিষয়ে অবগত থাকলেও রহস্যজনক কারণে তারা নীরব ভূমিকা পালন করছেন।ভুক্তভোগীরা আরও জানান, ভূমি অফিসের পিয়ন মোস্তা একাই অফিসের সবকিছু নিয়ন্ত্রণ করছেন এবং নিজের খেয়ালখুশি মতো টাকা আদায় করছেন। এতে করে সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন এবং চরম আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন। এব্যাপারে অভিযুক্ত পিয়ন মোস্তাফিজার রহমানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে সে এবিষয়ে কথা বলতে রাজি হননি।এবিষয়ে স্থানীয় কিচক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, দুর্নীতি কোন স্থান নাই। সে দুর্নীতি করে থাকলে প্রশাসন তার ব্যবস্থা নিবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page