১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালী ও আলোচনা সভা ৩৭ লাখ ৩৯ হাজার ৬ শত টাকাসহ ১৮০ বান্ডেল টিন বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ শাহনেওয়াজ।কালীগঞ্জ(গাজীপুর) উপজেলা প্রতিনিধিঃ>>>

‘‘জেন্ডার সমতাই শক্তি: নারী ও কণ্যা শিশুর মুক্ত উচ্চারণ হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগীতায় একটি র‌্যালী বের হয়ে কালীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে আলোচনা সভায় মিলিত হয়। অনূষ্টানে ১৬৫ জন ও ২৭ প্রতিষ্ঠানকে ৩৭ লাখ ৩৯ হাজার ৬ শত টাকার চেক ও ১৮০ বান্ডেল টিন বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা সমবায় ও যুব উন্নয়ন কর্মকর্তার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভঅপতি মেহের আফরোজ চুমকি, এম. পি। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সানজিদা আহমেদ। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এইচ এম আবু বকর চৌধুরী, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবিন হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এডভোকেট মাকসুদ উল আলম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলা রোজারিও।এ সময় মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আলমগীর হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারিজা নুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী মো. সেলিম মিয়াসহ বিভিন্ন হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি স্বাস্থ্য কর্মকর্তা, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী, ফার্মাসিস্ট ও এফ পি আইগণ উপস্থিত ছিলেন।পরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে আইজিএ প্রশিক্ষণার্ধীদের মাঝে ১৮তম ব্যাচের ফ্যাশন ডিজাইন বিষয়ে ২৫ জনকে ১২ হাজার টাকা করে ২ লাখ ৯৯ হাজার ৬ শত টাকা ও ক্রিষ্টাল শো পিস ও ডেকোরেটেড কেন্ডেল মেকিং বিষয়ে ২৫ জনকে ১২ হাজার টাকা করে ৩ লাখ টাকা সর্ব মোট ৫০ জনকে ৫ লাখ ৯৯ হাজার ৬ শত টাকা প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়। কালীগঞ্জ উপজেলায় প্রথম থেকে ১৮তম ব্যাচে ৮৪৬ জনকে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ পর্যন্ত বিতরণকৃত টাকার পরিমাণ ৮২ লাখ ১৬ হাজার ৫ শত টাকা।
অন্যদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তার কার্যালয় এর মাধ্যমে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ৬৫ পরিবারকে ১৪০ বান্ডেল ও দুইটি প্রতিষ্ঠানকে ৪০ বান্ডেল টিন ও প্রতি বান্ডেল টিনের সাথে ৩ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও জেলা পরিষদ গাজীপুর এর পক্ষ হতে উপজেলার মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও মন্দির ২৫টি প্রতিষ্ঠানকে ২৬ লাখ টাকা বিতরণ করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page