১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কলমাকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দের ঘটনায় মামলা,ডিলার গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ জুয়েল রানা কলমাকান্দা (নেত্রকোণা ) প্রতিনিধি>>> নেত্রকোণা জেলার কলমাকান্দায় খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরের ২৯ বস্তা (১৪৫০ কেজি) চাল উদ্ধার করা হয়েছে।একই সঙ্গে অনৈতিকভাবে চাল মজুত রেখে অন্যত্র পাচারকালে আমিরুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।মঙ্গলবার রাতে উপজেলা সদরের চান্দুয়াইল ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব চালসহ আমিরুল ইসলামকে আটক করা হয়।আমিরুল ইসলাম উপজেলার নাজিরপুর ইউনিয়নের পাঁচকাঠা বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির পরিবেশক (ডিলার)।এ ঘটনায় উপজেলা নিয়ন্ত্রক কর্মকর্তা মো. শহীদুল্লাহ বাদি হয়ে আমিরুল ইসলামকে আসামী করে কলমাকান্দা থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, মঙ্গলবার খাদ্যবান্ধব কর্মসূচির চাল নির্ধাধিত মূল্যে কার্ডধারীদের মধ্যে বিতরণ করা হয়।অবৈধভাবে লাভবান হওয়ার আশায় বিতরণকৃত চাল কার্ডধারীদের কাছ থেকে কালোবাজারীর মাধ্যমে আমিরুল ইসলাম মজুত করে রাখেন। রাতে ওই মজুদকৃত চাল বিক্রির উদ্দেশ্যে কলমাকান্দা সদরে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে চান্দুয়াইল ব্রীজ সংলগ্ন এলাকায় যৌথবাহিনী অভিযান চালান।এ সময় ৫০ কেজি ওজনের ২৯ বস্তা চালসহ আমিরুল ইসলাম নামের একজনকে আটক করা হয়।কলমাকান্দা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দীন বলেন,এই ঘটনায় উপজেলা নিয়ন্ত্রক কর্মকর্তা মো. শহীদুল্লাহ বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।মামলায় আমিরুল ইসলামকে গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোনা আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page