২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কর্ণফুলীতে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কর্ণফুলী সংবাদদাতা >>>চট্টগ্রামের কর্ণফুলীতে এক বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে সাড়ে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ক্রসিং এলাকায় এঘটনা ঘটে।

আহত ব্যবসায়ীর নাম মো. দেলোয়ার হোসেন (৪০)। তিনি শিকলবাহা ক্রসিং এলাকার বাসিন্দা। পরে তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এসময় স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় এলাকার ব্যবসায়ী ও স্থানীয়দের চরম আতঙ্ক বিরাজ করছে।

আহত দেলোয়ার হোসেন জানান, আনোয়ারার চাতরী চৌমুহনী বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে নগদ সাড়ে তিন লাখ টাকা, বিকাশ, নগদ লেনদেনের মোবাইলসহ বাড়ি ফিরছিলেন। তাকে পিছু নেওয়া কয়েকজন যুবক পিছন থেকে তার মাথায় কোপ দেয়। মুহুর্তে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় তারা ব্যাগে থাকা নগদ সাড়ে ৩ লাখ টাকাসহ বিকাশ-নগদের লেনদেনে ব্যবহৃত পাঁচটি মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।

কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, রাতে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এখনও পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। তিনি বলেন, ঘটনার জড়িতদের শনাক্ত করতে এবং টাকা, মোবাইল উদ্ধারে পুলিশ কাজ করছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, এ ঘটনায় পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page