১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চরিত্র গঠন ও আত্মউন্নয়ন মানুষকে স্থায়ী প্রশান্তি দেয় : হাসনাত আব্দুল্লাহ সাতকানিয়া ইউএনও ও ওসির বিরুদ্ধে অপপ্রচার: ফোনালাপ এডিট করে ছড়ানোর প্রতিবাদ পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

কবিতা কন্যারত্ন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলমে মনীষা বন্দ্যোপাধ্যায় >>>

স্বর্গে বাতি জ্বালবে শুধু ছেলেই
মেয়ের বুঝি বাতি জ্বালা বারণ
আসল কথা মানুষ হওয়া চাই
অধিকারের সেটাই আসল কারন।

বেদ বলো কিংবা মহাভারত
গুনী মেয়ের সব খানেতে জয়
দেবতাগন দারুন বিপদকালে
দুর্গা মায়ের শরণাগত হয়!

বিদ্যাসাগর জ্বেলেছে যে বাতি
মেয়ের হাতে উপচে পড়া বই
আজ জানে সে বাঁচতে হবে তাকে
নিজেই বানায় বড় হবার মই।

অনেকটা পথ এগিয়েছো তবু
চলতে হবে আরো আরো পথ
মাটি থেকে আকাশ সবখানে
আজকে মেয়ে হাঁকায় স্বপ্নরথ।

দয়া মায়া মমতা বুকে থাক
মানুষ হয়ে উঠুক যত মেয়ে
বাবামায়ের গর্বে ভরা বুক
সেই খুশিতে অমনি যাবে ছেয়ে।

যুগ ছুটেছে যুগান্তরের পানে
তবু কেন অন্ধকারের গান!
মেয়ে হলে খুশিতে দীপ জ্বেলো
মেয়ে মানে গোলাভরা ধান।

পাল্টে যাক আদ্যিকালের কথা
পুত্রলাভে স্বর্গলাভ হয়-
বলছে সমাজ, মানুষ না হলে
পুত্র নিয়ে ডোবার বেশি ভয়।

কন্যাও গো রত্ন হতে পারে
হতে পা‌রে হীরের চেয়ে দামী
ওপর দিকে দৃষ্টি মেলে তবে
কন্যা তোমায় দেখতে চাই আমি।।
২৪/৯/২৩

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page