২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, ৫ সেপ্টেম্বর ফের রাজপথে ককোরোচ জনতা পার্টি রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে কাতারের পুলিশ একাডেমির চৌকস দলের অংশগ্রহণ পাটনায় অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন ১৬৪ যাত্রী গ্যাস সংকটে দিশেহারা নগরবাসী: সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলায় বাড়ছে জীবনযাত্রার ব্যয় দৃশ্যম ৪ নিয়ে বড় ঘোষণা: আবারও জর্জকুট্টির চরিত্রে ফিরছেন মোহনলাল শাহরুখ-গৌরীর প্রথম কেনা ফ্ল্যাট পুনর্নির্মাণের নেপথ্যে আনন্দ পণ্ডিত অর্থনীতির ৩১ সূচকের মধ্যে ১৯টিতেই অবনতি, সরকারের ছয় মাসে হতাশ সিপিডি ফরিদপুরের ভাঙ্গায় বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, চালকসহ আহত – ৩ কিশোরগঞ্জে জেডসি বান্ধব গ্রীণস্কুল ও পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠান 
আন্তর্জাতিক:
সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, ৫ সেপ্টেম্বর ফের রাজপথে ককোরোচ জনতা পার্টি রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে কাতারের পুলিশ একাডেমির চৌকস দলের অংশগ্রহণ পাটনায় অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন ১৬৪ যাত্রী বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ফি আরোপের খসড়া বিল অনুমোদন ইরানের মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের আমন্ত্রণ নিয়ে যা বলছে ইরান ভিয়েতনামে জাতীয় দিবসের ছুটিতে আকাশপথে রেকর্ড যাত্রীচাপ, বাড়ল ফ্লাইটের সংখ্যা নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী
     
             

কক্সবাজার ঘোনাপাড়ায় ছিনতাইকারীর দায়ের কুপে গৃহবধু আহত ।।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবদুর রাজ্জাক।।কক্সবাজার পৌরসভার পূর্ব ঘোনাপাড়া দায়ের কুপে এক গৃহবধু মারাত্মকভাবে আহত হয়েছে। আহত নিলুফা আক্তার কক্সবাজার পৌরসভার পূর্ব ঘোনাপাড়া এলাকার সিরাজুল ইসলাম এর স্ত্রী এবং কক্সবাজার সংবাদপত্র হকার সমিতির সভাপতি শহিদুল ইসলাম এর বোন বলে জানা গেছে। আহত নিলুফা আক্তার কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত ১৮ই জানুয়ারী বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা ৬ঘটিকার সময় পৌরসভার পূর্ব ঘোনাপাড়া মহেশখালীয়া পাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে।ভিকটিম নিলুফা আক্তার এর স্বামী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় ৫জনকে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন। ১ ও ২ নং আসামীরা হলেন, নুর আয়েশ ও তার স্বামী কসাই আনু, বাকি ৩জন কসাই আনু দুই পুত্র রাসেল ও জিসান এবং তার কন্যা মায়াতু। তাদের বাড়ি পৌরসভার ৯ নং ওয়ার্ড পূর্ব ঘোনাপাড়া কক্সবাজার।মামলার এজাহার সূত্রে জানা যায় , আহত নিলুফা আক্তার ঘটনার দিন বিকেলে তার বড় ভাই কক্সবাজার পত্রিকার হকার সমিতির সভাপতি শহিদ হতে ২০ (বিশ) হাজার টাকা হাওলাদ করে নিজ বাড়িতে রওয়ানা করে। পূর্ব ঘোনারপাড়া মহেশখালীয়া পাড়া নামক স্থানে পূর্বে থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা অতর্কিত তার উপর হামলা করে। টাকা ছিনিয়ে নিতে ব্যর্থ হওয়ায় ওৎপেতে থাকা সন্ত্রাসীরা দায়ের কুপ দিয়ে মাথায় আঘাত করে। এক পর্যায়ে নিলুফা আকতার অজ্ঞান হয়ে পড়লে সন্ত্রাসীরা তার কাছে থাকা মোবাইল,টাকা,স্বর্ণলংকার যার আনুমানিক মূল্য প্রায় ২ (দুই লক্ষ টাকা) নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।পরে নিলুফা আকতারের স্বামী বাদী সিরাজুল ইসলাম ও স্বাক্ষীগনের সহযোগীতায় আহত ভিকটিম কে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে নিয়ে যায়।এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ওসি জানান, এই ঘটনায় থানায়লি খিত এজাহার জমা দিয়েছে। ঘটনাটি তদন্তপূর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page