১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কক্সবাজারে ১৭ কেজি গাঁজাসহ ধরা মারসা পরিবহনের যাত্রী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার >>> কক্সবাজারে মারসা পরিবহনের এক যাত্রীর কাছে মিললো ১৭ কেজি গাঁজা। ২ জুন আড়াই টার দিকে এই অভিযান চালানো হয়।সোমবার (৩ জুন) বিকালে র‌্যাব-১৫ এর মিডিয়া কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।র‌্যাব জানায়, একজন মাদক কারবারী যাত্রী বেশে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মারসা পরিবহনের বাসে করে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ কক্সবাজারের উদ্দেশ্যে আসছে।এই সংবাদের ভিত্তিতে রামু থানাধীন জোয়ারিয়ানালা ইউনিয়ন বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের সামনে চট্টগ্রাম-কক্সবাজার গামী মহাসড়কের উপর অস্থায়ী চেকপোস্ট স্থাপনপূর্বক তল্লাশি অভিযান পরিচালনা করে।এ সময় তল্লাশি অভিযান পরিচালনাকালে কক্সবাজারগামী মারসা পরিবহনের একটি যাত্রিবাহী বাসে (যার নং- চট্ট-মেট্রো-ব-১১-১২৭৪) যাত্রীবেশে থাকা মো. স্বপন নামের যাত্রীর আচরণ ও গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করা হয়।পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির সাথে থাকা খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ৬টি বান্ডেল হতে সর্বমোট ১৭ (সতেরো) কেজি গাঁজা উদ্ধার করা হয়।আটক স্বপন কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সির হাট সিংরাইশের মৃত ফয়েজ উদ্দিনের পুত্র।জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মাদক কারবারি বিভিন্ন পন্থা অবলম্বন করে দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য গাঁজার ব্যবসা করতো। সে আর্থিক লাভের জন্য প্রতিনিয়ত অভিনব কায়দার মাধ্যমে মাদকদ্রব্য তার নির্ধারিত এজেন্টদের নিকট পৌঁছে দিতো। উদ্ধার হওয়া গাঁজা কক্সবাজারে বিক্রয়ের জন্য যাত্রী সেজে চট্টগ্রাম থেকে আসার সময় র‌্যাবের আভিযানিক দলের নিকট আটক হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য গাঁজাসহ গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page