১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

কক্সবাজারে জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় শিশু নিহত, মা আহত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কক্সবাজার প্রতিনিধি>>> কক্সবাজারের রামুতে জেলা প্রশাসকের গাড়ির ধাক্কায় পথচারি এক শিশু নিহত এবং মা আহত হয়েছে।বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাইম্ম্যারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান,জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।নিহত শিশু মোহাম্মদ তানজিম (২) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদের পাড়ার মোহাম্মদ শাহীনের ছেলে।ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর মা রুবিনা আক্তার (৩২)।মোহাম্মদ সালাহউদ্দিন বলেন,সকালে তিনি প্রশাসনিক কাজে গাড়িযোগে উখিয়া যাচ্ছিলেন।তাদের বহনকারি গাড়িটি রামু উপজেলার কাইম্ম্যারঘোনা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের সাথে ধাক্কা লাগে।এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে পথচারি মা ও সন্তানের গায়ের উপর ছিটকে পড়ে।এ ঘটনায় মা ও শিশুটি আহত হন।পরে আমি নিজে গাড়ি থেকে নেমে সঙ্গে থাকা লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসি।এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।জেলা প্রশাসক বলেন,দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি আমাদের বহনকারি গাড়িটির ডান পাশে ছিল।কিন্তু মোটরসাইকেলটি আচমকা বেপরোয়া গতিতে বামে এসে আমাদের গাড়ির সাথে ধাক্কা লাগে।এতে অপ্রীতিকর এ ঘটনা ঘটেছে।আহত ও নিহতের চিকিৎসাসহ সার্বিক সহায়তা প্রশাসন পরিবারটি পাশে থাকবেন বলে জানান মোহাম্মদ সালাহউদ্দিন।কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও ) মো. আশিকুর রহমান জানান,দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়।কিন্তু হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়।তার মায়ের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page