১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

কক্সবাজারে কথা-কাটাকাটির জেরে হত্যাকাণ্ড নিহত ১

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ >>> কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।গত বুধবার (২০ মে) সদর উপজেলার তেতৈয়া এলাকায় এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম ওই এলাকার মো. কালু মিয়ার ছেলে। এই ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই নারীকে আটক করেছে পুলিশ।পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে জাহাঙ্গীর আলমের ছোট ভাই স্থানীয় দোকানি আরিফ উল্লাহর দোকানে সিগারেট কিনতে যান। সেখানে কেনাকাটার একপর্যায়ে দোকানি আরিফের সঙ্গে তাঁর কথাকাটাকাটি ও বাকবিতণ্ডা হয়। পরবর্তীতে ছোট ভাই বাড়িতে ফিরে বিষয়টি তাঁর বড় ভাই জাহাঙ্গীর আলমকে জানান।ছোট ভাইয়ের কাছে ঘটনা শুনে জাহাঙ্গীর আলম ঘটনার কারণ জানতে আরিফের দোকানে যান। আরিফের কাছে গালমন্দ করার প্রতিবাদ জানালে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। এতে উভয়ের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। ঘটনার আকস্মিকতায় দোকানি আরিফ উত্তেজিত হয়ে দোকান থেকে ধারালো ছোরা বের করে জাহাঙ্গীরের শরীরে উপর্যুপরি আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।পরে উপস্থিত স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গীরকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা জড়িত সন্দেহে দুই নারীকে আটকে রেখে পুলিশের কাছে সোপর্দ করেছে।তিনি আরও জানান, মূল অভিযুক্ত আরিফকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান চালাচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page