১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

কক্সবাজারের কণ্ঠশিল্পী ইফতির ঈদুল আজহার শুভেচ্ছা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ।। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের শ্রোতা, ভক্ত অনুরাগী ও দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন কক্সবাজারের উদীয়মান ও জনপ্রিয় কণ্ঠশিল্পী আকলিমা ইসলাম ইফতি। ত্যাগের মহিমায় ভাস্বর এই দিনে তিনি সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেছেন।এক শুভেচ্ছা বার্তায় কণ্ঠশিল্পী আকলিমা ইসলাম ইফতি বলেন,ঈদুল আজহা আমাদের ত্যাগ, আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নিজের প্রিয় বস্তুকে উৎসর্গ করার মাধ্যমেই এই ঈদের প্রকৃত সার্থকতা নিহিত। আনন্দের এই মহতি ক্ষণে আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।সংগীত অঙ্গনে নিজের পথচলা ও ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন,কক্সবাজারের মাটি ও মানুষের ভালোবাসা আমাকে আজকের এই অবস্থানে নিয়ে এসেছে। আমার গান ও সুরকে যারা ভালোবেসেছেন, তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ। পবিত্র এই ঈদের আনন্দ সবার ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। হিংসা-বিদ্বেষ ভুলে আমরা যেন সবাই একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গঠনে অবদান রাখতে পারি। সবাইকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা-ঈদ মোবারক।উল্লেখ্য, কক্সবাজারের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক বলয়ে বেড়ে ওঠা আকলিমা ইসলাম ইফতি ইতোমধ্যে তার সুমিষ্ট কণ্ঠ ও অনবদ্য গায়কী দিয়ে শ্রোতাদের মাঝে নিজস্ব অবস্থান তৈরি করে নিয়েছেন। নিয়মিত স্টেজ পারফর্ম্যান্সের পাশাপাশি মৌলিক গান নিয়েও কাজ করছেন এই তরুণ শিল্পী। আগামীতে দেশের সংগীত অঙ্গনে কক্সবাজারের নাম আরও উজ্জ্বল করতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page