মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি, ফরিদপুর >>> “মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও আত্মহত্যার মতো সামাজিক ব্যাধি থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটি ভালো সমাজ গড়া আমাদের সবার দায়িত্ব।” — এভাবেই সমাজে শান্তি, সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মিজ শামা ওবায়েদ ইসলাম, এমপি।শনিবার (১৮ জুলাই) বিকেল ৪টায় ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা পুলিশ, ফরিদপুরের উদ্যোগে আয়োজিত ‘সামাজিক সচেতনতামূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় শামা ওবায়েদ ইসলাম বলেন, সমাজ থেকে অপরাধ, মাদক ও সহিংসতা নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। এ ক্ষেত্রে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সংঘাত আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তিরও আহ্বান জানান তিনি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাহজারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী এবং নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন। সভায় সভাপতিত্ব করেন নগরকান্দা থানার অফিসার ইনচার্জ রাসেল সামাদানী আজাদ।এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারা মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ এবং উপজেলা জাসাসের আহ্বায়ক লুলু চোকদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় বক্তারা মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় বিরোধ ও জমিজমা সংক্রান্ত সংঘাত আইনগত ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।


মন্তব্য