২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক। মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কিশোরগঞ্জে  মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ   হাটহাজারীর কাটিরহাটে সিএনজি চুরি: ২৪ ঘণ্টার মধ্যে সীতাকুণ্ডে উদ্ধার, চালকের ভূমিকা নিয়ে প্রশ্ন নতুন কুঁড়িতে নিবন্ধনে দেশসেরা চট্টগ্রাম: ছাড়িয়ে গেছে ঢাকা ও কুমিল্লাকে
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

একটি প্রেমের গল্প

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কলেমে নীলিমা আক্তার নীলা >>>
—————————–
জীবনে আমি একটি প্রেমও করতে পারলাম না
এমনও না
আমি দেখতে কালো, মোটা,বেটে কিংবা কুৎসিত
বরং অসম্ভব সুন্দরী আমি
আমাকে দেখা মাত্রই কেউ প্রেমে পড়ে যাবে আমি নিশ্চিত
তারপরও আমার একটি প্রেম হলো না
কেউ কাছ থেকে বললো না ভালোবাসি
দু-এক জন দূর থেকে ভালোবাসি বলেই লাপাত্তা।
কেন যে প্রেম হলো না গল্পটা বলছি
তার আগে বলে নিই
আমার প্রতিটা বান্ধবী প্রেম করতো
আর দূর থেকে তাদের ভালোবাসাটাকে পাহারা দিতে দিতে
আমি ঈর্ষান্বিত বোধ করতাম
একসময় বলেই ফেললাম –
তোদের ব্যবস্থা এখন তোরা কর, এই সবে আমি আর নেই।
কতো স্বপ্ন ছিল
কেউ একজন আমায় ভালোবাসবে
আমার জন্য অপেক্ষা করবে
সারাক্ষণ আমার আশেপাশে ঘুরঘুর করবে
এমনটা আমার জীবনে কখনো হয়নি
যা হয়েছে তা আরো ভয়ঙ্কর মারাত্মক।
কথায় বলে –
দুনিয়াতে একটি করে মাস্তান থাকে
এই হচ্ছে সে-ই মাস্তান
যার ভয়ে সবাই অস্থির
সে সবাইকে জানিয়ে দিয়েছে আমি শুধু তার
এইসব কান্ডকারখানায় আমি ভীষণ অতিষ্ঠ
ভয়ানক বিরক্ত
কখনো কাফনের কাপড় গায়ে দিয়ে শুয়ে পড়তো মাঝরাস্তায়
কখনো হাত কেটে রক্ত দিয়ে দেয়ালে দেয়ালে লিখে রাখতো আমার নাম
কিংবা
কেউ একজন আমার দিকে তাকালেই
তারপর দিন সে হাসপাতালের বেডে।
কতো বার মাঝরাস্তায় দাঁড়িয়ে তাকে অভিশাপ দিয়েছি
কতো বার তার মৃত্যু কামনা করেছি আমি
কতো বার তার মুখোমুখি দাঁড়িয়ে বলেছি –
মরবো তারপরও এমন একটি ছেলেকে ভালোবাসবো না,কক্ষনো না।
আমার মনটা সারাক্ষণ মেঘাছন্ন থাকতো
সারাদিন একটি অস্বস্তিতে দিন কাটতো আমার।
একদিন বিকেলে করিডোরে বসে আছি
হঠাৎ আমার বন্ধু সাইমন এসে হাজির
বললাম, কিছু বলবি?
হুম
বল
তন্ময়কে দেখতে যাবি না?
বুকটা কেমন যেনো মুচড় দিয়ে উঠলো, বললাম –
ফাজলামো করছিস আমার সাথে? মাস্তানটাকে কেন দেখতে যাবো? কী হয়েছে ওর, মরে গেছে?
মরে গেলেই তো তুই খুশি, তাই না?
হুম, অনেক খুশি হবো আমি, আমার জীবনের সবচেয়ে সেরা আনন্দের খবর হবে এটি
সাইমন বললো, এই সেরা আনন্দটি সবার আগে তোকে দিচ্ছি আমি
শুন তিথি তন্ময় তো মাস্তান, বখাটে
তার সামনে দাঁড়িয়ে কেউ কথা বলার সাহস পায়নি
কিন্তু সত্যি করে বলতো তিথি
সে কখনো তোর সাথে খারাপ ব্যবহার করেছে? কেন করেনি জানিস সে তোকে পাগলের মতো ভালোবাসতো
তুই তাকে এতোটা অপমান করেছিস, প্রতিটা অপমানে সে হেসেছে, গর্ব বোধ করেছে।
আমি রেগে গেলাম, বললাম-
মাস্তানটার হয়ে সুপারিশ করতে এসেছিস,তাইনা?
খুব আফসোস এই ভাগ্যটা তোর হলোনা তিথি, কারণ
আজ সকালেই তন্ময় বাইক এক্সিডেন্টে মারা গেছে
মারা যাবার আগে বার বার তোর নামটি বলেছে
তুই খুব ভাগ্যবতী তিথি
এতোটা ভালোবাসা তুই পেয়েছিস, যে ভালোবাসা পাওয়ার কোন যোগ্যতায় তোর নেই।

সত্যিকারের ভালোবাসা কখনো বিফলে যায় না
মৃত্যুর পরও প্রমাণ করে গেলো তন্ময়
তন্ময়ের প্রাণহীন ছবিটা আঁকড়ে ধরে
বেঁচে থাকে তিথি,প্রাণহীন ছবিটাকেই ভালোবাসে গভীর যত্নে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রুহিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা
ঠাকূরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ মিছিল
পটিয়ায় ঢাকাগামী ট্রেনের ধাক্কায় কর্ভাটভ্যান দ্বিখন্ডিত।আটকা পড়ে ১৮শ পর্যটক।
মহেশখালীতে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা
কর্মতৎপর ও গণমুখী পুলিশিংয়ে পিপিএম (সেবা) পদক অর্জন কক্সবাজার পুলিশ সুপারের
কিশোরগঞ্জে ঘাতক ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন স্কুল শিক্ষার্থী
সুনামগঞ্জের জামালগঞ্জে নদীতে বিআইডব্লিউটিএ কর্তৃক অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন
কিশোরগঞ্জে  মাধ্যমিক পাসকৃত নিবন্ধিত ছাত্র-ছাত্রীদের মাঝে শুভেচ্ছা ও শিক্ষা উপকরণ বিতরণ  

You cannot copy content of this page