১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

উলিপুরে নানা বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার কিশোরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সংবাদদাতা কুড়িগ্রাম 

কুড়িগ্রামের উলিপুরে নানা বাড়ীতে বেড়াতে এসে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৫)।গত শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দলদলিয়া ইউনিয়নের রাজারাম এলাকায় এই ঘটনাটি ঘটে। ধর্ষণের অভিযোগে কিশোরী মা আমাতি রাণী শনিবার পূর্ব নাওডাঙ্গার সুধান চন্দ্র রায়ের ছেলে প্রেমিক শান্ত চন্দ্র রায় (২০) সহ চারজন নামীয় ও অজ্ঞাত দুই জনের নামে উলিপুর থানায় মামলা করেছেন। তবে এই ঘটনায় পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেন নাই।
আসামিরা হলেন- পশ্চিম নাওডাঙ্গার সাহেব আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুন ওরফে নোমান (২২), নিজাই খামার মাঝাপাড়া গ্রামের কছির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান শুটকু (৪০) ও পূর্ব নাওডাঙ্গার বাকরেরহাট হিন্দুপাড়ার ফনি চন্দ্রের ছেলে চন্দন চন্দ্র (২০)।মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ৬ নভেম্বর রংপুর পীরগাছা স্বামীর বাড়ী থেকে পরিবারসহ উপজেলার ধামশ্রেণী ইউনিয়নের ফুটানিপাড়া গ্রামে বাবার বাড়ীতে বেড়াতে আসে। গত শুক্রবার দুপুরে মেয়ে কাউকে কোনকিছু না জানিয়ে বাড়ী থেকে বের হয়। দীর্ঘ সময় বাড়ীতে না পেয়ে স্বজনরা খোঁজাখুজি করতে থাকে। পরে রাতেই সংবাদ পায় মেয়ে থানায় পুলিশের হেফাজতে আছে। থানা এসে মেয়ে নিকট জানতে পায়, প্রায় এক বছর আগে দুর্গাপূজার সময় আসামী শান্ত চন্দ্র রায়ের সাথে কিশোরীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে।গত ১০ নভেম্বর বিকেলে শান্ত ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দিয়ে পৌর শহরের নাওডাঙ্গার বিলে ডেকে নেন। পরে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রেমিকের সাথে ঘোরাঘুরি করেন। এরপরে শান্ত কিশোরীকে অজ্ঞাত অটোরিকশায় তুলে দেওয়ার সময় বাকী আসামীরা কৌশলে শান্তকে অজ্ঞাত অটোরিকশায় উলিপুর বাজারের দিকে পাঠিয়ে দেয়। তারপর পরিকল্পনার মূলহোতা আব্দুল্লাহ আল মামুন ওরফে নোমানসহ বাকীরা মেয়েকে ভয়ভীতি দেখিয়ে দলদলিয়া ইউনিয়নের রাজারাম এলাকায় কৃষি জমিতে সেচ পাম্পের ঘরে অপহরণ করে নিয়ে যায়।
নোমান বাকীদের সহযোগিতায় মেয়ের মুখ চেপে ধরে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। ধর্ষণ শেষে মেয়েকে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখিয়ে বের করে দেয়। কাঁদতে কাঁদতে বাকরেরহাট বাজারে আসলে বাজারের স্থানীয় লোকজন ঘটনা জানতে পেয়ে পুলিশকে খবর দিলে মেয়েকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জোড়পূর্বক অপহরণ এবং ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ ও তার সহায়তার অপরাধে গত ১১ নভেম্বর মামলা হয়েছে, মামলা নং-১০। ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page