১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

উন্নত যোগাযোগই উন্নয়নের চাবিকাঠি: এমপি শাহজাহান চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> ‘উন্নত যোগাযোগ ব্যবস্থা যেকোনো এলাকার সামগ্রিক উন্নয়নের মূল ভিত্তি। যোগাযোগ ব্যবস্থা আধুনিক না হলে কাঙ্ক্ষিত উন্নয়ন কখনোই সম্ভব নয়।’ রোববার বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ায় আমিরাবাদ হাছির পাড়া-গাবতলী সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী এসব কথা বলেন।স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ৬৬ লাখ ৯৮ হাজার ১২৮ টাকা ব্যয়ে সড়কটির উন্নয়ন কাজ সম্পন্ন করা হয়েছে।উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য শাহজাহান চৌধুরী আরও বলেন, ‘সড়ক যোগাযোগ উন্নত হলে মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য দ্রুত বাজারজাত করা সম্ভব হয়, যা স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটায়। দীর্ঘদিন ধরে অবহেলিত এলাকার সড়কগুলোকে পর্যায়ক্রমে উন্নয়নের আওতায় আনা হবে।উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম ও গাফিলতি সহ্য করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। জনগণের অর্থে নির্মিত প্রতিটি সড়কের গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে লোহাগাড়া উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, উপজেলা জামায়াত নেতা অধ্যাপক মোহাম্মদ হাসান, মাস্টার মোবারক হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এদিকে সড়কটি নির্মাণের ফলে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী জানান, বর্ষা মৌসুমে সড়কটির বেহাল দশার কারণে চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো। নতুন সড়ক হওয়ায় একদিকে যেমন যাতায়াত সহজ হয়েছে, অন্যদিকে এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডেও গতি সঞ্চারিত হবে বলে তারা আশা করছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page