১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রুহিয়ায় ভোটকেন্দ্র ও পূজামণ্ডপ পরিদর্শন ইউএনও রাজশাহী স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে: ইউএনও পবা মানসম্মত শিক্ষা ও সৎ মানুষ গঠনে অভিভাবক-শিক্ষক যৌথ প্রচেষ্টার আহ্বান নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.।
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

উজানী ঢল ও টানা বৃষ্টিতে কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত,পানিতে তলিয়ে গেছে ফসলি জমিও

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কনট্রিবিউটিং রিপোর্টার,কুড়িগ্রাম >>> উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে কুড়িগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমারসহ জেলার প্রধান নদনদীগুলোর পানি বেড়ে গিয়ে অববাহিকার বিস্তীর্ণ ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে।জেলার কৃষি বিভাগ জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ২৯৯ হেক্টর ফসলি জমি পানিতে নিমজ্জিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বোরো ধানের—১২১ হেক্টর জমির ধান পানিতে তলিয়ে গেছে। বাদাম ৭৫ হেক্টর, পাট ৪১ হেক্টর, এবং বিভিন্ন শাকসবজি ও মসলা ফসলের জমি ৪৮ হেক্টর পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বাদামের জমি সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ।বৃহস্পতিবার (২২ মে) সকালে সরেজমিনে কুড়িগ্রামের বিভিন্ন চরাঞ্চল ও নিচু এলাকাগুলো ঘুরে দেখা গেছে, অনেক এলাকা এখনো পানির নিচে। কিছু কৃষক পানির মধ্যেই ধান কেটে বাড়িতে নিয়ে গেলেও রোদ না থাকায় শুকাতে পারছেন না। ফলে কাটা ধানও ঘরে বসে নষ্ট হয়ে যাচ্ছে।রাজারহাট উপজেলার কৃষক মামুনুল ইসলাম বলেন, “আমি ৪ একর জমিতে বোরো ধান লাগিয়েছিলাম। এর মধ্যে ২ একর জমির ধান কেটে এনেছি, কিন্তু রোদ না থাকায় শুকাতে পারছি না। বাকি ২ একর এখনো পানির নিচে। আবহাওয়ার যে অবস্থা, তাতে এই ধান আদৌ কাটতে পারবো কি না, তা নিয়েই দুশ্চিন্তায় আছি।”একই অভিযোগ করেন কুড়িগ্রাম সদর উপজেলার তালুককালুয়া গ্রামের কৃষক একরামুল হক। তিনি বলেন, “আমার দুই একর জমির ধান কেটেছি, কিন্তু বাড়িতে এনে রোদ না থাকায় সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে।”আবহাওয়াজনিত এ দুর্যোগে কুড়িগ্রামের কৃষকেরা চরম দুশ্চিন্তায় দিন পার করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page