১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

উচ্চ আদালত চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের পূর্বের কমিটি বলবৎ রাখার নির্দেশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জেমস রানা বিশ্বাস উপজেলা প্রতিনিধি,সাভার ঢাকা>>> মিলটন সমাদ্দার ও চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার দেশের অন্যতম আলোচিত দু’টি নাম।সামাজিক যোগাযোগ মাধ্যমে নাম দুটি অত্যান্ত জনপ্রিয়।রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত, অসুস্থ, চলাচলে অক্ষম প্রতিবন্ধী মানুষদের আশ্রয় প্রদানই যাদের একমাত্র ধর্ম।মানবিকতায় পরিপূর্ণ চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার মাধ্যমেই মূলত মিলটন সমাদ্দারকে দেশের জনগন মানবতার ফেরিওয়ালা উপাধিতে ভূষিত করেন। বঞ্চিত মানুষদের সেবা আর পরিচর্যায় বেশ ভালোই চলছিল এই মহান প্রতিষ্ঠানটি।১জন পরিবার বঞ্চিত মানুষের আশ্রয়ের মাধ্যমে শুরু করলেও ১০ বছরে তা ২ শতাধিক অজ্ঞাত মানুষের আশ্রয় কেন্দ্রে পরিণত হয়।যা সমসাময়িক সময়ে দেশের অন্যতম বৃহত্তম আশ্রয় কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে।শূন্য থেকে শুরু হওয়া প্রতিষ্ঠাটি মিলটন সমাদ্দারের সততার সাথে নিবিড় তত্ত্বাবধানে ১০ বছরের ব্যবধানে সাভারে তৈরি হয় ৬ তলা বিশিষ্ট আবাসনের মাধ্যমে নিজস্ব স্থায়ী আশ্রয়কেন্দ্র।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তরসহ অন্যান্য আরও কয়েকটি প্রশাসনিক অধিদপ্তর থেকে অনুমোদন নেয়া প্রতিষ্ঠানটি রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত,অসুস্থ বৃদ্ধ-বৃদ্ধা,অভিভাবকহীন প্রতিবন্ধী শিশু এবং রাস্তায় অনাকাঙ্ক্ষিতভাবে গর্ভবতী হওয়া পাগলি বোনদের আশ্রয় প্রদান,পুনর্বাস ও চিকিৎসা প্রদানের জন্য  সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় কয়েকবার সমাজসেবা অধিদপ্তর,সমাজকল্যাণ মন্ত্রণালয়সহ বিভিন্ন রাষ্ট্রীয় সম্মানে ভূষিতও হয়েছে।দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠানটিতে হঠাৎই যেন চোখ পড়ে ভয়ংকর শকুনের।কয়েকজন প্রভাবশালীদের দেয়া মিথ্যা অপবাদ, তাদের দ্বারা প্ররোচিত কিছু লোভী হলুদ সাংবাদিকদের অতিরঞ্জিত মিথ্যা সংবাদ প্রচার এবং তৎকালীন সরকারের পদলেহনকারী ডিবি প্রধান হারুন অর রশীদ তার সাবেক বস বেনজীর আহমেদের অপকর্মকে ধামাচাপায় দেয়ার খায়েশে কিছু অদ্ভুত এবং মিথ্যা মামলায় ফাসিয়ে মিলটন সমাদ্দার ও তার মানবিক প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে।কিন্তু দীর্ঘ্য প্রায় ৬ মাস তদন্তর পরেও দেশের আদালত,প্রশাসন কিংবা কোনো সংবাদ মাধ্যই সুস্পষ্টভাবে মিলটন সমাদ্দারের বিরুদ্ধে আনীত ভয়ংকর অভিযোগগুলোর যেমন- কিডনি পাচার, মানব পাচার, অর্থ আত্মসাৎসহ কোনো অভিযোগেরই গ্রহণ যোগ্য প্রমাণ দিতে পারেনি।ফলে সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং সমাজসেবা অধিদপ্তর সাময়িকভাবে প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব নিয়ে নেন।গত ২৯/০৫/২০২৪ইং তারিখ থেকে এখন পর্যন্ত সমাজসেবা অধিদপ্তর থেকে নিয়োগকৃত প্রশাসক দ্বারা প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।তবে বর্তমানে চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার-এর সভাপতি মিলটন সমাদ্দার-এর বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন হওয়ার কারণে তাকে মহামন্য আদালত গত ১৬/০৭/২০২৪ইং তারিখে স্থায়ী জামিন মঞ্জুর করেছেন।গত ১৯ এবং ২৩ সেপ্টেম্বর ২০২৪ রিট পিটিশন ১১০৮৮/২০ আপিল শুনানিতে মহামান্য উচ্চ আদালত চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ারের পূর্বের কমিটি বলবৎ রাখার নির্দেশ প্রদানসহ কেন পূর্বের কমিটি স্থগিত করা হয়েছিল তা জানতে চেয়ে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রুল আদেশের মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।একই সাথে প্রতিষ্ঠান পরিচালনা করা ও বহুতল ভবন নির্মাণের ব্যয়ভারের ঋণ পরিশোধ করতে ৩০ দিনের নির্দেশনা দিয়েছেন।আশা করছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খুব দ্রুত সময়ে তাদের আইনগত সকল কার্যক্রম সম্পন্য করে মিলটন সমাদ্দারের কাছে তার প্রতিষ্ঠিত জনপ্রিয় প্রতিষ্ঠান চাইল্ড এন্ড ওল্ড এইজ কেয়ার পরিচালনার অনুমতি দিয়ে প্রাতিষ্ঠানিক সকল দায়িত্ব হস্তান্তর করবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page