রিপোর্টঃ ইতালি থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজুল ইসলাম কাওছার >>> ইতালির মিলান লোম্বার্দিয়া জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে মাদারীপুর রাজৈর ২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়াকে ফুলেল শুভেচ্ছা প্রদান ও মতবিনিময় সভা করেছে।ইতালির মিলানেস্থ TANDOORII & GRILL RESTAURANT এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া।-অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন স্থানীয় বিএনপির সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ মনির।-অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক সরদার আসাদুজ্জামান রিপন।-বক্তব্য রাখেন সাবেক উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন,লোম্বার্দিয়া যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান খান মনির, মিলানের সভাপতি রাজু খান।সেচ্ছাসেবক দল উত্তরের আহ্বায়ক আজমতউল্লা সিকদার রবিন,নূর হোসাইন জমির,বিএনপি নেতা হাজী ওসমান গনী,নুরুল ইসলাম জুয়েল ,জামান খান, দস্তগীর আলম,সবুর আলম,সেলিম আলম সহ অন্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপির সফর সঙ্গী মাদারীপুর জেলা বনিক সমিতির উপদেষ্টা মিজানুর রহমান বিপ্লব ও সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন শফিক খান, আনকোনা বিএনপির সভাপতি সহ স্থানীয় নেতৃবৃন্দ।এসময়ে এমপি প্রবাসীদের বাংলাদেশে তাদের বিভিন্ন সমস্যায় সহায়তা করার আশ্বাস প্রদান করেন ।


মন্তব্য