১৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় দুর্গোৎসবে বস্ত্র দিলেন মিজানুর রহমান মোবাইল নিয়ে বিরোধ: সাতকানিয়ায় যুবককে পিটিয়ে হত্যা টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসককে আর জে এফ জেলা কমিটির ফুলেল শুভেচ্ছা জঙ্গল সলিমপুরে উচ্ছেদ আতঙ্কে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, উপস্থিত ছিলেননা কোন সিন্ডিকেট সদস্য শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ইডেন নূর ইংলিশ স্কুলের “বাৎসরিক কালচারাল কম্পিটিশন ২০২৩” অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের ইডেন নূর ইংলিশ স্কুলের “বাৎসরিক কালচারাল কম্পিটিশন ২০২৩” ০৫ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডেন নূর ইংলিশ স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ খালেদ মাহমুদ।
কালচারাল কম্পিটিশনে আগত অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি মোঃ খালেদ মাহমুদ বলেন, ইডেন নূর ইংলিশ স্কুল জেনারেল শিক্ষার পাশাপাশি নৈতিক, কালচারাল, ধর্মীয়, টেকনিকাল ও ক্রিয়েটিভ শিক্ষায় গুরুত্ব দিয়ে থাকে। পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের দৈহিক গঠন, মানসিক ও সাংস্কৃতিক বিকাশ এবং টেকনিকাল মেধা উন্নয়নের লক্ষে ইডেন নূর ইংলিশ স্কুলের বর্তমান খেলার মাঠের বাইরে আরও বড় পরিসরে খেলার মাঠ, লাইব্রেরী, অডিটোরিয়াম ও কম্পিউটার ল্যাব তৈরির কাজ চলমান রয়েছে। আজকের কালচারাল কম্পিটিশন অনুষ্ঠানে ইডেন নূর ইংলিশ স্কুলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে অভিভূত।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইডেন নূর ইংলিশ স্কুলের প্রিন্সিপাল মাহনূর তাসনিম।সভাপতির বক্তব্যে তিনি বলেন, একটি শিক্ষিত, স্মার্ট ও মেধাসম্পন্ন প্রজন্ম গড়ে তোলার লক্ষ্য নিয়ে ইডেন নূর ইংলিশ স্কুল কাজ করে যাচ্ছে। এই লক্ষ্য পূরণে আমরা আপনাদের সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।এ সময় আরও উপস্থিত ছিলেন ইডেন নূর ইংলিশ স্কুলের ভাইস-প্রিন্সিপাল মোঃ ইয়াসিন সেলিম সহ সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।
ইডেন নূর ইংলিশ স্কুলের “বাৎসরিক কালচারাল কম্পিটিশন ২০২৩” এ কোরআন তেলওয়াত, হামদ ও নাত প্রতিযোগিতা, গীতা পাঠ, বাংলা কবিতা আবৃত্তি, ইংলিশ রিসাইটেশন, একক ও দ্বৈত সংগীত, একক নৃত্য প্রতিযোগিতায় প্রি-প্রাইমারি, প্রাইমারি ও হাই স্কুল তিনটি গ্রুপে ২২ টি ইভোন্টে ১৭০ জন শিক্ষার্থী চুড়ান্ত পর্বে অংশগ্রহণ করে এবং যেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতায় ২০ জন শিক্ষার্থী বিভিন্ন সাজ প্রদর্শন করে।

কালচারাল কম্পিটিশনের শেষে সকল ইভেন্টের প্রতিযোগিতায় শিক্ষার্থীদের মাঝ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page