২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু’তে ইন্টার্নশিপ করতে যাচ্ছে সিভাসু’র ৫০ শিক্ষার্থী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

জাফর ইকবাল তালুকদার নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানু (ইউএমটি) তে ইন্টার্নশিপ করতে যাচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) ফিশারিজ অনুষদের ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের ৫০ জন শিক্ষার্থী। আগামী ০৬ আগস্ট তাঁরা মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন। শিক্ষা ও গবেষণা বিনিময়ের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি (এমওইউ) অনুযায়ী তাঁরা এক মাস বিনা খরচে মালয়েশিয়ার উক্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান করে ইন্টার্নশিপ কার্যক্রম সম্পন্ন করবেন।আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলা হয়। ফিশারিজ অনুষদ এই সভার আয়োজন করে।ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নূরুল আবছার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: কামাল, পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. এ. কে. এম. সাইফুদ্দিন, প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ মেজবাহ উদ্দিন এবংt পরিচালক (ছাত্রকল্যাণ) ড. সুব্রত কুমার শীল।সভায় স্বাগত বক্তব্য রাখেন ফিশিং ও পোস্ট-হারভেস্ট টেকনোলজি বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো: ফয়সাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেরিন বায়োরিসোর্স সাইন্স বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাদেকুর রহমান খাঁন।প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. এএসএম লুৎফুল আহসান নিয়মকানুন মেনে সুষ্ঠু ও সুন্দরভাবে ইন্টার্নশিপ কার্যক্রম সম্পন্ন করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহŸান জানান। তিনি বলেন, মালয়েশিয়াতে তোমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। কাজেই দেশের ভাবমূর্তি ক্ষুণœ হয়, এমন কিছু করবে না। আশাকরি, এই ইন্টার্নশিপ প্রোগ্রাম তোমাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page