২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চন্দ্রিমা এলাকায় মাদক ও কিশোর গ্যাং দমনে চন্দ্রিমা থানা পুলিশের কাছে এলাকাবাসীর স্মারকলিপি বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ৩২ কেজি ২০০ গ্রাম ওজনের ০১ টি কষ্টি পাথর সদৃশ্য মূল্যবান পাথরের মূর্তি আটক তুমি আমার জীবনের আলো সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় নিহত ২ রাজশাহীতে মাদক সম্রাট ববিসহ গ্রেপ্তার ৩ ফেলে দেওয়া মবিলের অভিনব ব্যবহার, রুহিয়ায় তৈরি হলো চুলা সিরাজগঞ্জে স্ট্রোক জনিত কারণে জামায়াত নেতার মৃত্যু অংশীজনদের সঙ্গে আলোচনা না করেই বাতিল করা হলো ডলু নদী খননপত্র। দলীয় প্রভাবমুক্ত স্কুল কমিটির দাবি সাতকানিয়ায় চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় তৈরি একনলা বন্দুক ও ৮৩ রাউন্ড গুলি উদ্ধার
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

আ.লীগ ও যুবলীগের ৩ নেতাকে কুপিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন চুয়াডাঙ্গা প্রতিনিধি >>>

আ.লীগ-যুবলীগের ৩ নেতাকে কুপিয়ে ও পিটিয়ে হাসপাতালে পাঠাল ছাত্রলীগ।চুয়াডাঙ্গা সদর উপজেলার নীলমনিগঞ্জে ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকে কুপিয়ে ও দুজনকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রলীগের কিছু কর্মীদের বিরুদ্ধে। আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে নীলমনিগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। এর মধ্যে ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হিটুকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। গতকাল মঙ্গলবার রাত ১টা পর্যন্ত আহতদের পক্ষ থেকে থানায় কোনো মামলা বা অভিযোগ করা হয়নি। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি বলে নিশ্চিত করেছেন সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী। আহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হিটু (৫১), যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম (৪৫) ও যুবলীগ নেতা রাজিব হাসান বঙ্গ (৩৮)। মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রতন বলেন, দীর্ঘদিন যাবৎ ইউনিয়নের ছাত্রলীগের কিছু ছেলে উশৃঙ্খল হয়ে উঠেছে। তারা এলাকায় কিশোর গ্যাং নামেও পরিচিত। পূর্ব বিরোধের জের ধরে ওয়ার্ড আওয়ামী লীগের দুই নেতা ও একজন যুবলীগ নেতাকে কুপিয়ে-পিটিয়ে আহত করেছে। এভাবে কেউ কাউকে মারতে পারে আমি ভাবতেও পারি না। একজনের দুই পা ভেঙে দিয়েছে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে আজ আলোচনা করা হবে। কোনোভাবেই কিশোর গ্যাংদের ছাড় দেওয়া হবে না। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. উসামা জামান বলেন, রাজিব হাসানের মাথায় ধারাল অস্ত্রের আঘাতে জখম হয়েছে। বাকি দুজন রড কিংবা শক্ত লাঠি জাতীয় কোনো কিছুর আঘাতে গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে হাফিজুর রহমান হিটুর দুই পা ভেঙে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলী বলেন, পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন বলে জেনেছি। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ করেনি। কাউকে এখনো আটক করা সম্ভব হয়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page