১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

আরিফুর রহমান দোলন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: সাংবাদিক নেতৃবৃন্দ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>> ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনকে মানিলন্ডারিংয়ের একটি মামলার আসামি হিসেবে কারাগারে পাঠানোকে ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বলে মনে করছেন সাংবাদিক নেতারা।তারা বলছেন,আইনানুগভাবে এখনো তিনি মামলার আসামিই নন।এ ঘটনাকে দুঃখজনক ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার বলে মন্তব্য করেছেন নেতৃবৃন্দ।খ্যাতিমান সাংবাদিক ও জনপ্রিয় রাজনীতিবিদ আরিফুর রহমান দোলনকে কারাগারে পাঠানোর প্রতিক্রিয়ায় রবিবার সাংবাদিক নেতৃবৃন্দ বলেন,‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসন থেকে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন দোলন।ক্ষমতাসীন দলের একজন প্রভাবশালী নেতা ছিলেন তার প্রতিদ্বন্দ্বী।যিনি নির্বাচিত হয়ে এখন মন্ত্রী হয়েছেন।আরিফুর রহমান দোলন সেই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন, সেটা বোঝাই যাচ্ছে।বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।’উল্লেখ্য,ফরিদপুরের দুই ভাই বরকত-রুবেলের বিরুদ্ধে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ— সিআইডি ২০২০ সালে রাজধানীর কাফরুল থানায় যে মামলা করে তাতে দোলনের নাম নেই।প্রথম তদন্ত শেষে যে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় সেখানেও নাম নেই তার। পরে ‘পরিকল্পিতভাবে’ তার নাম ঢুকিয়ে সিআইডি একটি সম্পূরক চার্জশিট দেয়।যাতে মামলার সবশেষ আসামির স্থানে অর্থাৎ ৪৬ নম্বর আসামি করা হয় দোলনকে।যে চার্জশিট আদালত এখনো গ্রহণই করেননি।অথচ আইনের প্রতি শ্রদ্ধাশীল সাংবাদিক দোলন সেই মামলায় হাজির হলে তাকে কারাগারে পাঠানো হয় গত ৫ মার্চ।এদিকে আরিফুর রহমান দোলনকে কারাগারে পাঠানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সর্বস্তরের সাংবাদিকরা।তারা অতিদ্রুত তার মুক্তি দাবি করেছেন।সাংবাদিক আরিফুর রহমান দোলনকে কারাগারে পাঠানোর প্রতিক্রিয়ায় রবিবার ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সোহেল হায়দার চৌধুরী বলেন,‘মামলার এজাহারে নাম না থাকলেও আরিফুর রহমান দোলনকে কারাগারে প্রেরণ খুবই দুঃখজনক ঘটনা।সাংবাদিকতার পাশাপাশি যেহেতু তিনি স্থানীয় রাজনীতির সঙ্গে যুক্ত,সেহেতু তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার কি না,তা খতিয়ে দেখা উচিত।’এ বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, ‘মামলায় প্রমাণিত হওয়ার আগেই একজন সাংবাদিককে এভাবে কারাগারে পাঠানো খুবই দুঃখজনক।দেশের অনেক ব্যবসায়ী ও প্রভাবশালীদের বিরুদ্ধে এমন অনেক মামলাই রয়েছে, তাদেরকে তো এভাবে কারাগারে পাঠানো হচ্ছে না। দোলন ভাই রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন,এটা বোঝাই যাচ্ছে।তবুও বিষয়টি অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত করা উচিত।এভাবে একজন সাংবাদিককে কারাগারে পাঠানো উচিত নয়।’এ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন,‘যেহেতু মামলা চলমান রয়েছে, এখন পর্যন্ত রায় হয়নি এবং আরিফুর রহমান দোলন ভাই একজন সাংবাদিক,তাকে কারাগারে না পাঠিয়ে রায় পর্যন্ত অপেক্ষা করা যেতো।তিনি তো আর দেশ ছেড়ে পালিয়ে যাননি।আর তিনি একটি পত্রিকার সম্পাদক,দেশ ছেড়ে পালাতেনও না।’অন্যদিকে ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনকে মানিলন্ডারিংয়ের মামলার আসামি হিসেবে কারাগারে পাঠানো হলেও বাস্তবে আইনানুগভাবে এখনো তিনি ওই মামলার আসামিই নন।ফরিদপুরের দুই ভাই বরকত-রুবেলের বিরুদ্ধে সিআইডি রাজধানীর কাফরুল থানায় যে মামলা করে তাতে প্রথমে ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় ও ৪১ জনকে অব্যাহতি (NON SENT UP) দেয়।আদালত অভিযোগপত্র গ্রহণও করে।পরে অভিযোগ গঠনের সময় আদালত অধিকতর তদন্তের জন্য পাঠায় সিআইডিকে। এই মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন ছয়জন। তারা হলেন- বরকত,রুবেল,নাজমুল ইসলাম খন্দকার লেভী,আশিকুর রহমান ফারহান,নিশান মাহমুদ শামীম ও বিল্লাল হোসেন।এদের মধ্যে শুধুমাত্র বরকত গণহারে ৫১ জনের নাম বলেন,ওই জবানবন্দিতে এক জায়গায় শুধু একবার আরিফুর রহমান দোলনের নাম আছে (বাকি পাঁচজনের কেউই দোলনের নাম বলেননি)।সিআইডি অধিকতর তদন্তে প্রথম ১০ জনের (বরকত,রুবেল,মোহতাশেম হোসেন বাবর,এইচ এম ফোয়াদ, ফারহান,ফাইন,বিল্লাল,মিনার,নাসিম,ডেভিড) সঙ্গে আরও ৩৬ জনের নাম যুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেয় ৮ মাস আগে।এখনো আদালত সেটি গ্রহণ করেননি।এই সম্পূরক অভিযোগপত্রে শেষ নামটি দোলনের,যার শুনানির দিন ধার্য রয়েছে আগামী ২২ এপ্রিল।যতদিন এই অভিযোগপত্র গৃহীত না হচ্ছে,আইন অনুযায়ী ততদিন পর্যন্ত দোলন আসামি নন।এদিকে অধিকতর তদন্তে অভিযোগপত্রে নাম যুক্ত হতে পারে দু-একটি মিডিয়ায় আসা এমন খবরের ভিত্তিতে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা থেকে আরিফুর রহমান দোলন ৮ মাস আগে হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। পরবর্তীতে নিম্ন আদালতে আত্মসমর্পণও করেন।তিনি প্রতি ধার্য তারিখে নিম্ন আদালতে হাজিরও হচ্ছিলেন- যদিও আদালত এই ৮ মাসে অভিযোগপত্র গ্রহণ করেননি,শুনানিও করেননি। শুধুমাত্র প্রতি মাসে শুনানির দিন ধার্য হয়।অভিযোগপত্র গ্রহণ না হওয়ায় দোলন আসামিও নন।ওই মামলায় দ্বিতীয় দফায় যুক্ত হওয়া বাকি ৩৬ জনের কেউ কারাগারে নেই।৫ মার্চ আরিফুর রহমান দোলন যথারীতি আগের মতোই আদালতে হাজিরা দেন।এদিনও সম্পূরক অভিযোগপত্র গ্রহণের শুনানির তারিখ দেওয়া হয় ২২ এপ্রিল।কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিয়মিত হাজিরা দেওয়া ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলনকে কারাগারে পাঠান আদালত।অথচ এই মামলায় প্রথম অভিযোগপত্রে নাম থাকা ১০ জনের মধ্যে জামিনে আছেন সাতজন।এরা হলেন- বাবর,লেভী,ফারহান, মিনার,নাসিম,বিল্লাল ও ডেভিড।আরিফুর রহমান দোলন ফরিদপুর-১ আসনে গত জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোট পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে পরাজিত হন।তিনি ৮৫ হাজার ভোট পেয়েছিলেন।ওই আসনে বিজয়ী আবদুর রহমান এখন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী।আরিফুর রহমান দোলন বাংলাদেশ কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ও ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।আরিফুর রহমান দোলন ঢাকা টাইমস ছাড়াও সাপ্তাহিক এই সময় পত্রিকার সম্পাদক।তিনি আলফাডাঙ্গার বেগম শাহানারা একাডেমীর প্রতিষ্ঠাতা এবং কামারগ্রাম কাঞ্চন এক

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page