১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

আমানত ফেরতের দাবিতে চট্টগ্রামে গ্রাহকদের বিক্ষোভ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম >>> ব্যাংকিং খাতে চলমান অস্থিরতার মধ্যে হেয়ার কাট নীতি (আমানতের মুনাফা ও মূলধন থেকে অর্থ কেটে রাখা) বাতিলের প্রজ্ঞাপন জারি, লেনদেন স্বাভাবিক করা এবং আমানতের অর্থ ফেরতের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর ভুক্তভোগী আমানতকারীরা।রোববার (১৯ জুলাই) দুপুরে নগরের লালদিঘি ও আন্দরকিল্লা এলাকায় অবস্থিত ব্যাংকটির বিভিন্ন শাখার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন গ্রাহকরা। এ সময় তারা আমানতের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।বিক্ষোভকারীরা জানান, দীর্ঘ সময় ধরে তারা ব্যাংক থেকে নিজেদের কষ্টার্জিত অর্থ তুলতে পারছেন না। এফডিআরের (স্থায়ী আমানত) মেয়াদ শেষ হওয়ার পরও মুনাফা তো দূরের কথা, মূলধন ফেরত পেতেও হিমশিম খাচ্ছেন তারা। এর ওপর নতুন করে হেয়ার কাট নীতির খবরে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ও চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।সম্মিলিত ইসলামী ব্যাংক ভুক্তভোগী আমানতকারী অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সহ-সভাপতি শারমিন আক্তার বলেন, অর্থমন্ত্রী সংসদে হেয়ার কাট নীতি বাতিলের মৌখিক আশ্বাস দিয়েছেন। কিন্তু আমরা কথার ওপর নির্ভর করতে পারছি না। আমরা অবিলম্বে এই নীতি বাতিলের আনুষ্ঠানিক প্রজ্ঞাপন দেখতে চাই।আন্দোলনে অংশ নেওয়া আমানতকারীরা অভিযোগ করেন, ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক না হওয়ায় তারা দৈনন্দিন আর্থিক প্রয়োজনে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। একজন ভুক্তভোগী আমানতকারী বলেন, আমাদের আমানতের সুরক্ষা চাই। সরকার প্রজ্ঞাপন জারি করে স্পষ্ট করুক যে, আমানতকারীদের কোনো ক্ষতি করা হবে না। আমরা অনিশ্চয়তা থেকে মুক্তি চাই।আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আমানতের শতভাগ নিরাপত্তা নিশ্চিত না হওয়া এবং গ্রাহক হয়রানি বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে।উল্লেখ্য, আর্থিক সংকটে থাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংককে একীভূত করে সম্প্রতি ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। ব্যাংকটি কার্যক্রম শুরু করার পর থেকে তারল্য সংকট এবং আমানতের ওপর হেয়ার কাট নীতির গুঞ্জন গ্রাহকদের মধ্যে ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page