১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে মায়েদের নিয়ে ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি বিষয়ক কর্মশালা পীরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন বজ্রপাতের ঝুঁকি কমাতে ফরিদপুরে ৪০ হাজার তালবীজ রোপণের উদ্যোগ শ্রী শ্রী রাধা গোবিন্দ ভক্ত সেবা সংঘের সাধারণ সভা অনুষ্ঠিত মোহনপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স পটিয়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরতর আহত দুই মাদ্রাসায় এক শিক্ষকের চাকরি, বেতন তোলার অভিযোগ রুহিয়া প্রেসক্লাবে দেলোয়ার হোসেন: নির্বাচিত হলে ডিজিটাল বোর্ডে প্রকাশ পাবে সরকারি বরাদ্দের হিসাব ৩০০ বছরের পুরোনো মণ্ডপে প্রথমবার একসঙ্গে ডিসি ও এসপি পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ।
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসে তানোরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৫” উপলক্ষ্যে আজ সোমবার (২০ অক্টোবর) রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা মিশনে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।দিনটি উপলক্ষে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‍্যালি মুন্ডুমালা মিশন চত্বর থেকে বের হয়ে এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে মিশন প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব নাঈমা খান। তিনি তাঁর বক্তব্যে বলেন,“গ্রামীণ নারীরাই বাংলাদেশের উন্নয়নের মেরুদণ্ড। নারী শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। নারীর আত্মনির্ভরতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জনাব হাবিবা খাতুন। তিনি নারীর অধিকার, সুরক্ষা ও সরকারি বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, নারী উদ্যোক্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবসের তাৎপর্য নিয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শন করা হয় এবং শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়।উল্লেখ্য, জাতিসংঘ ঘোষিত “আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস” প্রতিবছর ১৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হলেও তানোরে দিনটি পালিত হলো অনুপ্রেরণার এক উৎসবে, যেখানে গ্রামীণ নারীর ভূমিকা ও অর্জনকে যথাযোগ্য মর্যাদা দেওয়া হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page