২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি পটুয়াখালীতে ডিবির সফল অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার। গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন। আনোয়ারায় মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন: পুরস্কৃত হলেন এসআই শিমুল পটুয়াখালী গিয়ে কান্নায় ভেঙে পরেছিলেন শাকিরা সাতকানিয়ায় স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ ১০ দিন পর উদ্ধার ধর্ষক গ্রেফতার সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

আনোয়ারায় মা-মেয়ে খুনের রহস্য উদ্ঘাটন: পুরস্কৃত হলেন এসআই শিমুল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স >>> চট্টগ্রামের আনোয়ারায় চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডের ঘটনার ক্লু উদ্ঘাটন এবং মূল আসামিকে গ্রেফতারে অনন্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা রাখায় বিশেষ পুরস্কারে ভূষিত হয়েছেন আনোয়ারা থানার উপ-পরিদর্শক এসআই (নিরস্ত্র) শিমুল চন্দ্র দাশ।অপরাধ দমনে সাহসিকতা ও নিখুঁত তদন্তের স্বীকৃতিস্বরূপ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁর হাতে এই পুরস্কার তুলে দেন।থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুন রাত ১০টায় আনোয়ারা উপজেলায় মা এ্যানি বড়ুয়া ও মেয়ে প্রিয়ন্তি বড়ুয়া নির্মমভাবে খুন হন। এই জোড়া খুনের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং অপরাধীদের আইনের আওতায় আনতে মাঠে নামে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকেই অত্যন্ত নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে তদন্ত শুরু করেন এসআই শিমুল।পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং মাঠ পর্যায়ের গোপন তথ্যের ভিত্তিতে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে এই জোড়া হত্যাকাণ্ডের মূল রহস্য (ক্লু) উদ্ঘাটন করতে সক্ষম হন তিনি। শুধু তাই নয়, ঘটনার পর আত্মগোপনে থাকা মূল আসামি রিমন বড়ুয়া ওরফে তেজপ্রিয় বড়ুয়াকে গ্রেপ্তার করতেও তিনি সফল অভিযান পরিচালনা করেন। আইনশৃঙ্খলা রক্ষায় এই কৃতিত্বপূর্ণ অবদানের জন্যই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তাকে এই বিশেষ পুরস্কারে ভূষিত করেন।পুরস্কার প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় এসআই (নিরস্ত্র) শিমুল চন্দ্র দাশ বলেন, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া আলোচিত মামলাগুলোর তাৎক্ষণিক আসামী গ্রেফতারসহ আলামত উদ্ধার করায় তাকে পুরস্কৃত করা হয়েছে। তিনি ছাড়াও সারা দেশের ১৫ জনকে পুরস্কৃত করা হয়েছে। তারমধ্যে চট্টগ্রামের ৪ জন রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সিভিল সার্জনের আদেশ উপেক্ষা: সাতকানিয়ায় দায়িত্ব হস্তান্তরে গড়িমসি
পটুয়াখালীতে ডিবির সফল অভিযান: ৬০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার।
গাইবান্ধায় রামচন্দ্রের অবমাননাসহ বিভিন্ন জায়গায় সনাতনীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন।
পটুয়াখালী গিয়ে কান্নায় ভেঙে পরেছিলেন শাকিরা
সাতকানিয়ায় স্কুলছাত্রী অপহরণ-ধর্ষণ ১০ দিন পর উদ্ধার ধর্ষক গ্রেফতার
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা
কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব
মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী

You cannot copy content of this page