১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ আরবি লাইপজিগের বিপক্ষে গোল করার পর মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ গাজীপুরের কালীগঞ্জে নৈশপ্রহরীর অভাবে অরক্ষিত প্রাথমিক বিদ্যালয়, দেওতলা স্কুলে বড় ধরনের সম্পদ সংক্রান্ত ঘটনায় আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায়
আন্তর্জাতিক:
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র
     
             

আনোয়ারায় মনোনয়নপত্র জমা দিলেন ভূমি মন্ত্রী জাবেদ এমপি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম আনোয়ারুল হক, আনোয়ারা( চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের আনোয়ারায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। বুধবার দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা ইশতিয়াক ইমনের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। এই সময় উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রীর ছোট ভাই আনিসুজ্জামান চৌধুরী রনি, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এস এম আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান তালুকদার ,

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি দিদারুল ইসলাম চৌধুরী। মনোনয়নপত্র দাখিলের পূর্বে আনোয়ারা হাইলধরে ভূমি মন্ত্রী বাবা আলহাজ্ব আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবর জিয়ারতে যান। কবর জিয়ারত শেষে তিনি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের সময় সাংবাদিকদের জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। চতুর্থবারের মতো আমাকে মনোনয়ন দিয়েছেন। মনোনয়নে এলাকাবাসী ও আমার বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবুকে সম্মানিত করা হয়েছে। দেশ এখন নির্বাচন মুখী। নমিনেশন পেপার দাখিল করতে এসে তা বুঝতে পেরেছি। নির্বাচনের জন্য জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন উৎসবমুখর ও সুন্দর হবে। সবার কাছে দোয়া চাই। আমাদের সরকার উন্নয়নের সরকার। আগামী নির্বাচনে জনগণ আমাকে নির্বাচিত করলে আওয়ামী লীগ ক্ষমতায় আনলে উন্নয়নের বাকি কাজটুকু করা সম্ভব হবে। সব দলই নির্বাচনে অংশগ্রহণ করুক। নির্বাচন অংশগ্রহণমূলক হোক। একটি দলের জন্য নির্বাচন স্থগিত হতে পারে না। সময়মত নির্বাচন না হলে সংবিধানের সমস্যা হবে। নিবন্ধিত ত্রিশটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ গ্রহণ করায় নির্বাচন অংশগ্রহণমুলক হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page