১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

আড়াইহাজারে সিয়াম হত্যা মামলার প্রধান আসামি মতিন গ্রেপ্তার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ:) প্রতিনিধি >>> নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি-সংক্রান্ত বিরোধের জেরে যুবক সিয়াম হত্যা মামলার প্রধান আসামি মতিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যার আগে নরসিংদীর পাঁচদোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে আড়াইহাজার থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, র‍্যাব-১১ গ্রেপ্তারের পর মতিনকে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় এখন পর্যন্ত দুইজন আসামি গ্রেপ্তার হয়েছেন। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, এর আগে একই মামলার এজাহারভুক্ত ৭ নম্বর আসামি হিরন(২৬)কে গত শনিবার রাতে গাজীপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব-১১। পরদিন তাকে আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়।মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৮ জুলাই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকায় জমির সীমানা নির্ধারণ করে খুঁটি স্থাপনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।একপর্যায়ে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে সীমানার খুঁটি উপড়ে ফেলে জমি দখলের চেষ্টা করে। এতে বাধা দিলে সিয়ামের ওপর হামলা চালানো হয়।হামলায় গুরুতর আহত সিয়ামকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে ৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। একই ঘটনায় দেলোয়ার হোসেন ও খাদিজা বেগম আহত হন।এ ঘটনায় নিহত সিয়ামের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় নয়জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page