সোহান মিয়া, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি >>> নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্যসহ আটক দুই মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমনের নেতৃত্বে পরিচালিত অভিযানে দাইরাদী এলাকার ফরহাদ (২৭) ও মাহিন (২৬) আটক হন।ভ্রাম্যমাণ আদালত ফরহাদকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেন। একই সঙ্গে মাহিনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান ইমন জানান, মাদকের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে


মন্তব্য