১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

আগের ভিডিও পোস্ট করে চবিতে নিষিদ্ধ ছাত্রলীগের বাইক শোডাউনের প্রচারনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বেশ আলোচনা সমালোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, এটি সাম্প্রতিক কোনো ঘটনার ভিডিও নয়; পুরোনো ফুটেজ নতুন করে সোস্যাল মিডিয়ায় প্রচার করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা কর্মিরা।সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট, শহীদ মিনার ও রেলক্রসিং এলাকায় ৭ থেকে ৮টি মোটরসাইকেল নিয়ে কয়েকজনকে শোডাউন করতে দেখা যায়। ভিডিও ধারণের সময় আশপাশে সাধারণ শিক্ষার্থী বা অন্য কোনো ব্যক্তির উপস্থিতিও ছিল না।ভিডিওতে ‘মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এবং ‘জামাত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’—এ ধরনের স্লোগান দিতে দেখা যায়। এছাড়া চবি শাখা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবরার শাহরিয়ারকে শোডাউনে নেতৃত্ব দিতে দেখা যায়। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘ষড়যন্ত্র করে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আমরা চবি শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম, আমরা ফিরে আসব। আমরা কথা রেখেছি। চবিকে কোনোদিন জামায়াত-শিবিরের মিনি ক্যান্টনমেন্ট বা আঁতুড়ঘর হতে দেব না।’চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়(চবি) ইসলামী ছাত্রশিবিরের দুর্গম ঘাঁটি। চাকসুর নেতৃত্বেও আছে চাত্রশিবির। এমন পরিবেশে চবি ছাত্রলীগের নেতা কর্মিরা কিভাবে মোটর সাইকেল শো-ডাউন করতে পারে! এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন, ‘জিরো পয়েন্ট ও ১ নম্বর গেটের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে গতকাল বা আজকের কোনো শোডাউনের তথ্য পাওয়া যায়নি। এটি অনেক আগের ভিডিও, যা নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ক্যাম্পাস বন্ধের সময় ভোর বা সকালে লোকচক্ষুর আড়ালে কয়েকজন শোডাউন দিয়ে চলে যায়।’তিনি আরও বলেন, ‘ভিডিওতে নেতৃত্বদানকারী আবরার শাহরিয়ারের বিষয়ে ইতোমধ্যে রিপোর্ট করা হয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে অংশগ্রহণকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এ ধরনের কোনো তৎপরতা বরদাশত করা হবে না। ভিডিওতে জড়িতদের শনাক্তে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page