২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলকে মার্কিন দূতাবাসের অভিনন্দন গভীর সংকটে সিটি গ্রুপ: ঋণের পাহাড় ও লোকসানের মুখে দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তবুও লড়াইয়ের আশা ছাড়ছেন না শরিফুল ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ। চট্টগ্রামে জুয়েলারী দোকান থেকে স্বর্ণ আত্মসাৎ: বন্ধকী ব্যবসার আড়ালে চাঞ্চল্যকর সিন্ডিকেট দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা: রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার। সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি
আন্তর্জাতিক:
ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ?
     
             

আক্কেলপুরে দুদকের মামলায় সরকারি কর্মকর্তার ৩ বিঘা ২৫ শতক জমি দখলে নিল ইউএনও

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সকেল হোসেন,আক্কেলপুর (জয়পুরহাট) >>> জ্ঞাত আয়–বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামে ৩ বিঘা ২৫ শতক আবাদি জমির দখল নিয়েছে উপজেলা প্রশাসন।আদালতের নির্দেশনায় বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী রিসিভার হিসেবে আবাদি জমির দখল বুঝে নেন।দুদকের সমন্বিত নওগাঁ জেলা কার্যালয়ের তদন্তে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়ে কর্মরত থাকা অবস্থায় কর্মকর্তা ফজলুর রহমানের জ্ঞাত আয়–বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া যায়। ২০২৩ সালে দুদকের তৎকালীন সহকারী পরিচালক নওশাদ আলী বাদী হয়ে ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে মামলা করেন।মামলায় উল্লেখ করা হয়, ফজলুর রহমান চাকরিতে কর্মরত অবস্থায় ১৯ লাখ ৭১ হাজার ৯৯৬ টাকার স্থাবর সম্পদ ও ৮০ লাখ ১৫ হাজার ২৬ টাকার অস্থাবর সম্পদ জ্ঞাত আয়–বহির্ভূতভাবে অর্জন করেন।আদালত তাঁর হেফাজতে থাকা জয়পুরহাট শহরের সরদারপাড়ার ৬ শতাংশের একটি বাড়ি এবং আক্কেলপুরের কানুপুর গ্রামের ৩ বিঘা ২৫ শতক আবাদি জমি ক্রোকের নির্দেশ দেন। সম্পদগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে।বৃহস্পতিবার সকালে আদালতের আদেশে তফসিলভুক্ত কানুপুরের জমিগুলো দখলে নেওয়ার সময় উপস্থিত ছিলেন দুদকের উপপরিচালক মেহেবুবা খাতুন। তিনি বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী জমিগুলো রিসিভার হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা বুঝে নিয়েছেন। এ মামলার চার্জশিট প্রস্তুত করে ইতোমধ্যে দুদকের প্রধান কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।”অনুমোদনের পর আদালতে চার্জশীর্ট দাখিল করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী বলেন, ফজলুর রহমানের জ্ঞাত আয় বর্হিভূত স্থাবর সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আদালত আমাকে রিসিভার নিয়োগ করেন। আদালতের নির্দেশনায় কানুপুর মাঠের জমির দখল বুঝে নিয়ে লাল নিশান পুঁতে দেওয়া হয়েছে।অভিযুক্ত ফজলুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার সব সম্পদ বৈধ আয় থেকে অর্জিত। আয়কর রিটার্ন দাখিলের সময় ভুলক্রমে কিছু জমি উল্লেখ হয়নি।” তিনি দাবি করেন, ভাইদের জমিজমা নিয়ে পুরোনো দ্বন্দ্বের সুযোগ নিয়ে বড় ভাই শফিউল আলম তাঁর বিরুদ্ধে ‘ষড়যন্ত্র’ করেছেন।তবে বড় ভাই শফিউল আলম এ অভিযোগ নাকচ করে বলেন, “জমিজমা নিয়ে আমাদের দ্বন্দ্ব আছে—এটি সত্য। কিন্তু দুদকে আমরা কেউ অভিযোগ করিনি। দুদকের তদন্তে ছোট ভাইয়ের জ্ঞাত আয়–বহির্ভূত সম্পদ পাওয়া গেছে—এ তথ্য আমি পরে জেনেছি।”

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
চট্টগ্রামে জুয়েলারী দোকান থেকে স্বর্ণ আত্মসাৎ: বন্ধকী ব্যবসার আড়ালে চাঞ্চল্যকর সিন্ডিকেট
তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার।
সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান
বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা
মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___

You cannot copy content of this page