২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যাদুকাটার বৌলাই নদীতে হাউসবোট থেকে এক শিশু নিখোঁজ চট্টগ্রামের ফিশারিঘাটে কম দামে ভারতীয় ইলিশ, চড়া দেশি ইলিশের বাজার জাহান্দার আলী মিয়া এমপি ইউরোপে স্বপরিবারে ব্যক্তিগত সফরের উদ্দেশ্যে আজ ঢাকা ছেড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক হতে হবে সমমর্যাদার ও বন্ধুত্বের: জামায়াত আমির অবসর ভেঙে ফুটবলে ফিরলেন রোনালদিনহো, যোগ দিলেন ইতালির ক্লাব রাভেনায় ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ ইউএস ওপেনের প্রাইজমানিতে নতুন রেকর্ড: খেলোয়াড়দের জন্য থাকছে ১৩ হাজার ২৫০ কোটি টাকা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন মুখ, সন্ধ্যায় বঙ্গভবনে শপথ
আন্তর্জাতিক:
ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া
     
             

অস্ত্রধারীদের ডেরায় যৌথ বাহিনীর হানা; বাঁশখালীতে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনিছুর রহমান নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম >>> চট্টগ্রামের বাঁশখালীতে অপরাধ দমনে বড় ধরনের সাফল্য অর্জন করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ বাহিনী। উপজেলার সরল ইউনিয়নে এক রুদ্ধশ্বাস অভিযানে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জানুয়ারি রবিবার ভোর ৬টার দিকে সরল ইউনিয়নের ১নং ওয়ার্ডের নতুন বাজার বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালিত হয়। যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে গেলেও আমান উল্লাহর বাড়ির পেছনের একটি টমেটো ক্ষেত থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র জব্দ করা হয়। জব্দকৃত ​২টি দেশীয় তৈরি একনালা বন্দুক। ​৩টি ১২ বোরের তাজা কার্তুজ। ​৭টি ১২ বোর কার্তুজের খোসা। ​৩টি দেশীয় তৈরি বড় রামদা। ​লবণ মাঠের বিরোধ ও জননিরাপত্তা স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁশখালীর সরল এলাকায় দীর্ঘদিন ধরে লবণ মাঠের দখল-বেদখল নিয়ে দুটি পক্ষের মধ্যে চরম উত্তেজনা ও দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটছিল। উপকূলীয় এই অঞ্চলে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানিয়ে আসছিলেন। যৌথ বাহিনীর এই অভিযান সাধারণ মানুষের মনে স্বস্তি ফিরিয়ে এনেছে। ​বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ সাইফুল্লাহ জানান, উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, “অপরাধীদের পরিচয় শনাক্ত করার কাজ চলছে। তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে”। উপজেলার ​উপকূলীয় অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যৌথ বাহিনীর এমন কঠোর অবস্থান আগামীতেও বজায় থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page