৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মাতামুহুরিতে ডাকাতির পর মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ,গ্রেপ্তার ৬ সুনামগঞ্জের শান্তিগঞ্জে সাগরিকা বাসের এক ধাক্কায় বৃদ্ধ নিহত উলিপুর শহরের বাইপাস সড়ক নির্মাণে কুচক্রী নিল নকসা বাতিলের দাবিতে মানব বন্দ্বন ও স্মারক লিপি পেশ। কাপ্তাইয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার দেশীয় ফলের পুষ্টিগুণ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে বান্দরবান বিশ্ববিদ্যালয়ে মৌসুমি ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত পটিয়ায় বাতাসে লন্ডভন্ড ব্রাজিলের ৩শ মিটারের পতাকা। সখিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত চার বাংলাদেশ–মালদ্বীপের মধ্যে মৎস্য, কৃষি ও নীল অর্থনীতি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন চন্দ্রনাথ পাহাড়ের জঙ্গল থেকে ব্যবসায়ী আজিজ খলিফা হত্যার মূলহোতা গ্রেফতার। তারাগঞ্জে ব্র্যাকের হাঁসের বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

২৫ বছরের দখল উচ্ছেদ, ফিরল জনগণের সড়ক’ দেবীদ্বারে ভ্রাম্যমান আদালতের দৃঢ় অভিযান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আল আমিন বিশেষ প্রতিনিধি দেবীদ্বার (কুমিল্লা) >>> কুমিল্লার দেবীদ্বারে দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদ করে জনসাধারণের চলাচলের সড়ক অবমুক্ত করেছে ভ্রাম্যমান আদালত। সড়কের উপর গড়ে ওঠা অবৈধ মার্কেট ভেঙ্গে দেওয়ায় স্বস্তি ফিরেছে এলাকাবাসীর মাঝে।
বুধবার (৭ জানুয়ারি) দুপুরে উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদ প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সড়কের জায়গা উদ্ধারে ভোলড্রেজার ব্যবহার করে উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. ফয়সল উদ্দিন, ইউপি সহকারী কমিশনার (ভূমি) সালমা আক্তার, ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ার মুকুল ভূঁইয়া এবং দেবীদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) আবু তাহেরের নেতৃত্বে একদল পুলিশ সদস্য। অভিযানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক জনতা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের ভাষ্যমতে, একসময় এই সড়ক দিয়েই ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস ও ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াত করা হতো। প্রায় ২৫-৩০ বছর আগে জেলা পরিষদ থেকে ইজারা নেওয়ার তথ্য গোপন করে মো. নুরুল ইসলাম নামে এক ব্যক্তি সড়কের জায়গা দখল করে মার্কেট নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে নানা আবেদন, মামলা ও ভুয়া কাগজপত্রের মাধ্যমে দখল বজায় রাখা হয়েছিল।
ভূমি অফিসে জায়গাটি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত হওয়ায় জায়গা ছেড়ে দিতে বার বার নোটিশ ও স্থানীয়দের অনুরোধ উপেক্ষা করে আসছিলেন দখলদার মো. নুরুল ইসলাম। শেষ পর্যন্ত প্রশাসন সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে উচ্ছেদ অভিযান চালায়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন জানান, ঐতিহ্যবাহী ওয়াহেদপুর বাজারের সড়কের জায়গা দখলমুক্ত করা হয়েছে। যানজট নিরসন, সিএনজি স্ট্যান্ড, কাঁচাবাজার ও দুধবাজার নির্মাণের লক্ষ্যে অচিরেই সড়কের দুই পাশে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ওয়াহেদপুর বাজার এ অঞ্চলের একটি ঐতিহ্যবাহী বাজার। উচ্ছেদকৃত জায়গাটি বাজার থেকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়, ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক ছিল। আজ সড়কটি পুনরায় জনগণের জন্য উন্মুক্ত করা হলো। পর্যায়ক্রমে ১ নম্বর খাস খতিয়ানভুক্ত সব অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page