৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু পেকুয়ায় ৯ মণ্ডপে দুর্গাপূজা, প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় গভীর রাতে গরু চুরি,নিঃস্ব পরিবারের আহাজারি। সিগারেট। তুমি আসবে ফিরে ফুলে ফুলে সুগন্ধি ছড়িয়ে। সাতকানিয়ায় জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ, নিরপেক্ষ তদন্তের দাবি টেকনাফে এসআরবি ও বিজিবির যৌথ অভিযান: ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার জমির রেকর্ড সংশোধনে ২০ লাখ টাকার ঘুষ! দুদকের জালে রাঙ্গাবালীর বিতর্কিত ভূমি কর্মকর্তা সোবাহান চাটখিলে শিক্ষার্থীদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানার ছাতা বিতরণ জনগণের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

১৯ বিজিবির অভিযানে ৬৪ লক্ষ টাকার ভারতীয় পন্য আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি>>> বর্ডার গার্ড বাংলাদেশ,জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অভিযানে প্রায় ৬৪ লক্ষ টাকা মূল্যের ভারতীয় চিনি এবং বিবিধ চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে।বুধবার (৯ই অক্টোবর) জকিগন্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হয়েছে।বিজিবি সূত্রে জানা যায়,০৯ অক্টোবর ২০২৪ তারিখ দুপুর ১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার আখালিয়াস্থ জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ সুরাইঘাট বিওপির একটি বিশেষ টহল দল সিলেট-কানাইঘাট সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে।অভিযান পরিচালনাকালে বিজিবি টহল দল সন্দেহভাজন বালু ভর্তি একটি ট্রাককে সিগন্যাল প্রদান করে।উক্ত ট্রাকটি বিজিবি’র সিগন্যালকে উপেক্ষা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল চলন্ত ট্রাকটিকে ধাওয়া করে।পরে আনুমানিক দুপুর ২:৩০ ঘটিকায় মালিগ্রাম নামক স্থানে হতে ট্রাকটি আটক করতে সক্ষম হয়।এ সময় বালির স্তরের নিচে অভিনব কৌশলে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় চিনি’র বস্তা অস্তিত্ব পাওয়া যায়।বিজিবি জানায় আটককৃত চিনি ও ট্রাকের বাজারমূল্য প্রায় ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা।এর আগে বুধবার ভোর ৪:০০ ঘটিকায় অপর একটি অভিযানে জৈন্তাপুর বিওপির একটি বিশেষ টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী ঘিলাতৈল নামক স্থান হতে মালিকবিহীন অবস্থায় ০৭ টি ভারতীয় গরু আটক করে।যার বাজার মূল্য ৪,৯০,০০০/- টাকা।এছাড়াও গত দুইদিনের অভিযানে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর অধীনস্থ জৈন্তাপুর, লালাখাল, সুরাইঘাট ও লোভাছড়া বিওপির পৃথক পৃথক ০৩ টি টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে ২৮০০ কেজি এবং ০১ টি সিএনজি আটক করে। যার বাজার মূল্য ৯,২০,০০০/- টাকা।বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৬৪ লক্ষ ১০ হাজার টাকা।আটককৃত মালামাল নিকটস্থ শুল্ক গুদামে জমা করা হবে।এ বিষয়ে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল খন্দকার মোঃ আসাদুন্নবী পিএসসি বলেন,সীমান্তের সুরক্ষা নিশ্চিতকল্পে নিমিত্তে গোয়েন্দা তৎপরতাসহ চোরাচালান বিরোধী অভিযান চলমান রয়েছে।এরই অংশ হিসেবে উপরোক্ত অভিযান পরিচালনা করা হয়েছে।তিনি আরো বলেন,সীমান্ত সুরক্ষায় বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page